ঢাকা ০১:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

ভিসির বাড়িতে হামলা কেন শিগগির জানা যাবে: স্বরাষ্ট্রমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্যের (ভিসি) বাসভবনে কারা কেন হামলা চালিয়েছে শিগগির জানা যাবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেছেন, যথেষ্ট তথ্য-উপাত্তের ভিত্তিতেই ভিসির বাসভবনে হামলাকারীদের গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা বলেন। ‘কৃষিবিদ মুক্তিযোদ্ধাদের সম্মাননা’ দিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ ঘটনায় কাউকে হয়রানির সুযোগ নেই উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ইতোমধ্যে অনেক তথ্য জানা গেছে। সেসব তথ্য-প্রমাণের ভিত্তিতে এ ঘটনায় জড়িত প্রত্যেককেই আইনের আওতায় আনা হবে।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘হামলাকারীরা কী কারণে হামলা চালিয়েছে তা শিগগিরই জানা যাবে। ভিসির বাসভবনে হামলার দৃশ্য ক্যামেরাবন্দি আছে। সাংবাদিক ভাইদের কাছেও সেসবের ভিডিও ফুটেজ রয়েছে। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার অভিযান শুরু করছি। যাদের ধরা হয়েছে তারা কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নয়। এরা কেন হামলা চালালো কয়েকদিন পরে পরিষ্কার করে জানা যাবে।’

কোটা সংস্কারের আন্দোলন চলাকালীন ঢাবি ভিসির বাসভবনে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও মালামাল চুরির ঘটনায় দায়ের করা মামলায় রবিবার (২৯ এপ্রিল) রাজধানীর চানখাঁরপুল এলাকা থেকে ঢাকা আলিয়া মাদ্রাসার এক ছাত্রসহ চারজনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদের কাছ থেকে ঘটনার দিন চুরি যাওয়া দুটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে। চারজনের মধ্যে কেউই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কাতারে গ্রীষ্মকালীন নিষেধাজ্ঞা অমান্য করায় ৩৮৮ প্রতিষ্ঠান বন্ধ

ভিসির বাড়িতে হামলা কেন শিগগির জানা যাবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ১০:০০:৩০ অপরাহ্ন, বুধবার, ২ মে ২০১৮