ঢাকা ০৭:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে: গোলাম মাওলা রনি একাত্তরে দেশ চায়নি জামায়াত, ইশতেহারেও ইসলাম নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রের পক্ষে অবদান রাখা বুদ্ধিজীবীদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি:সংসদে হুইপ আশরাফ উদ্দিন নিজান জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড একক কেউ নন: বিরোধীদলীয় নেতা হাসিনাকে ফাঁসিকাষ্ঠে ঝোলাতে পুরো বাংলাদেশ ঐক্যবদ্ধ: নাসীরুদ্দীন ২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও রপ্তানি বৃদ্ধির রোডম্যাপ তুলে ধরেছেন বাণিজ্যমন্ত্রী জামায়াতকে নিষিদ্ধ করে কি একদলীয় শাসন কায়েম করবে বিএনপি, প্রশ্ন এটিএম আজহারের বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্কের অভিযোগে মাগুরায় কৃষকদল নেতা গ্রেপ্তার

মেসির আরেকটি কীর্তি

আকাশ স্পোর্টস ডেস্ক:

ক্যারিয়ারজুড়ে রেকর্ড ভাঙাগড়ার খেলায় মত্ত লিওনেল মেসি। দেপোর্তিভো লা করুনিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে বার্সেলোনাকে লা লিগা চ্যাম্পিয়ন করেছেন তিনি। এ পথে রচনা করেছেন আরেকটি নতুন ইতিহাস।

লা লিগার ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে সাত মৌসুমে ৩০ বা তার বেশি গোল করার কীর্তি গড়েছেন এ ছোট ম্যাজিসিয়ান।

রোববার রাতে দেপোর্তিভো লা করুনিয়ার মাঠে আতিথ্য নেয় বার্সা। এদিন স্বরূপে আবির্ভূত হন মেসি। তাকে জোরালো সমর্থন দেন লুইস সুয়ারেজ। তিনটি গোলই করেন বন্ধুর সহায়তায়। এর মধ্যে দ্বিতীয় গোলটি করে অনন্য কীর্তিটি গড়েন আর্জেন্টাইন সুপারস্টার।

২০০৯-১০ মৌসুমে স্পেনসেরা লিগে প্রথমবার ৩০ গোল করেন মেসি। এর পর টানা তিন মৌসুম সেই সাফল্যধারা অব্যাহত থাকে। এর মধ্যে ২০১১-১২ মৌসুমে লিগে ৫০ গোলের অবিশ্বাস্য কীর্তি গড়েন। পরের মৌসুমে নিশানাভেদ করেন ৪৬ বার।

অবশ্য মাঝে ২০১৩-১৪ মৌসুমে লা লিগায় ৩০ গোলের মাইলফলক ছুঁতে পারেননি মেসি। পরের মৌসুমে ৪৩ বার বল প্রতিপক্ষের জালে জড়ান তিনি। আর গেলবার লিগে প্রতিপক্ষের গোলমুখ খোলেন ৩৭ বার।

মেসির অনন্য হ্যাটট্রিকে দেপোর্তিভো লা করুনিয়াকে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। তাদের ৪-২ গোলে হারিয়ে লা লিগা শিরোপা পুনরুদ্ধার করলেন স্প্যানিশ জায়ান্টরা।

এ নিয়ে চলতি মৌসুমে কোপা ডেল রের পর স্পেনসেরা টুর্নামেন্টের শিরোপা দখল নিল বার্সা। সব মিলিয়ে ২৫ বার লা লিগা শিরোপা জিতলেন কাতালানরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে: গোলাম মাওলা রনি

মেসির আরেকটি কীর্তি

আপডেট সময় ১০:৪৪:১৬ পূর্বাহ্ন, সোমবার, ৩০ এপ্রিল ২০১৮