ঢাকা ০৯:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আমি বলেছিলাম ওরা আমার ছেলেকে মেরে ফেলবে

অাকাশ জাতীয় ডেস্ক:

‘সংসারে অভাবের কারণে মাধব পালকে পালিয়ে বিয়ে করেন অনিতা। তার পর আদালতের মাধ্যমে আমার ছেলে অনিককে আনতে গেলে বিচারক সাত বছর পর ছেলেকে পাব বলে জানিয়ে দেন। তখন আমি বলেছিলাম- ওরা আমার ছেলেকে মেরে ফেলবে। আজ ঠিকই ওরা আমার ছেলেকে মেরে ফেলল।’

কথাগুলো বলছিলেন মুন্সীগঞ্জের সিরাজদিখানে অনিতার প্রথম স্বামী কৃষ্ণ দাস। তিনি বলেন, আমি ছেলে হত্যার বিচার চাই।

শনিবার বিকালে মুন্সীগঞ্জের সিরাজদিখানে সাড়ে তিন বছরের ছেলেকে আছড়ে ও গলা টিপে হত্যার অভিযোগে এক সৎ বাবাকে আটক করেছে পুলিশ। ছেলেটির নাম অনিক।

সিরাজদিখান থানার পরিদর্শক মো. আবুল কালাম জানান, আটক মাধব পাল টংগীবাড়ি উপজেলার আবদুল্লাহপুর ইউনিয়নের আবদুল্লাহপুর মণ্ডলপাড়া গ্রামের বলরাম পালের ছেলে।

অনিকের মা অনিতা মণ্ডল জানান, ‘আমার আগের স্বামীর নাম কৃষ্ণ দাস। অনিক ওই ঘরের ছেলে। কৃষ্ণ দাসের সঙ্গে তার বিয়েবিচ্ছেদ হয়ে যায়। পরে মাধব পালকে বিয়ে করি। সন্তান অনিককে নিয়ে দ্বিতীয় স্বামীর সঙ্গে থাকছিলাম।’

সিরাজদিখান থানার উপপরিদর্শক মঞ্জুর আহম্মেদ বলেন, শ্রীনগর উপজেলার হাসারা গ্রামের মৃত শিবু মণ্ডলের মেয়ে অনিতা মণ্ডলের সঙ্গে দেড় বছর আগে মাধব পালের বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের দাম্পত্য কলহ চলছিল।

৭-৮ মাস আগে মাধব পাল স্ত্রী অনিতাকে নিয়ে সিরাজদিখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের পশ্চিম শিয়ালদী গ্রামে শাহ আলমের বাড়িতে ভাড়া থাকা শুরু করেন। রোববার বিকালে মাধব পাল কাজ শেষে বাড়ি এলে ভাত দিতে দেরি হওয়ায় কলহ হয়। এ কলহের জের ধরে সন্তান হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত অনিকের গলায় কালো চিহ্ন পাওয়া গেছে এবং তার জিহ্বা বের হয়ে গেছে। শিশুটিকে সিরাজদিখান হাসপাতালে নেয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। পরে এলাকার লোক পুলিশে খবর দেয়। অনিকের মা অনিতার অভিযোগের পরিপ্রেক্ষিতে মাধব পালকে আটক করা হয়েছে।

সিরাজদিখান থানার ওসি আবুল কালাম জানান, মাধব পালের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আমি বলেছিলাম ওরা আমার ছেলেকে মেরে ফেলবে

আপডেট সময় ১০:৫৩:১৬ পূর্বাহ্ন, সোমবার, ৩০ এপ্রিল ২০১৮