ঢাকা ১০:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

বিনা বিচারে কেউ কারাগারে আটক থাকবে না: আইনমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

বিনা বিচারে কেউ যেন কারাগারে আটক না থাকে এবং ন্যায়বিচার থেকে বঞ্চিত না হয় সেদিকে নজর রাখার আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

জাতীয় আইনগত সহায়তা দিবস-২০১৮ উপলক্ষে শনিবার দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে মন্ত্রী এ আহ্বান জানান।

আইনমন্ত্রী বলেন, বিচারাধীন মামলা দ্রুত নিষ্পত্তি করতে সরকার বদ্ধপরিকর। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী কারাবন্দিদের বিচার দ্রুত সময়ে শেষ করতে বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে। আধুনিক বিশ্বের মতো আইনি সহায়তায় চালু করা হয়েছে কল সেন্টার।

তবে আইনি সহায়তা কার্যক্রমের সফলতা জনগণের সচেতনতার ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেন আনিসুল হক।

তিনি আরও বলেন, দরিদ্র ও নিরক্ষর জনগণ আইনি অধিকার নিয়ে তেমন একটা সচেতন নয়। দেশের প্রতিটি মানুষের আইনি অধিকার নিশ্চিত করতে সব শ্রেণি-পেশার মানুষের সচেতনতা বাড়ানোর তাগিদ দেন আইনমন্ত্রী।

ষষ্ঠবারের মতো এ দিবসটি পালন করছে বাংলাদেশ। এবারের স্লোগান ‘উন্নয়ন আর আইনের শাসনে এগিয়ে চলছে দেশ, লিগ্যাল এইডের সুফল পাচ্ছে সারা বাংলাদেশ।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে প্রথম ভাষণ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান: গণতন্ত্র পুনরুদ্ধার

বিনা বিচারে কেউ কারাগারে আটক থাকবে না: আইনমন্ত্রী

আপডেট সময় ০৪:০১:৪০ অপরাহ্ন, শনিবার, ২৮ এপ্রিল ২০১৮