ঢাকা ০৬:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা

ইলেকশনের এজেন্ডা নিয়ে ভারত যাইনি: কাদের

অাকাশ জাতীয় ডেস্ক:

আওয়ামী লীগের প্রতিনিধিদলের ভারত সফর নির্বাচন-সংশ্লিষ্ট ছিল না বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘আমরা ইলেকশনের এজেন্ডা নিয়ে ভারত যাইনি।’

শেরে বাংলা এ কে ফজলুল হকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন নেতার মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, বিএনপি নেতারা তারেকের পাসপোর্ট ইস্যুতে একেক দিন একেক কথা বলছেন।

তিনি বলেন, কিছু কিছু দল বিদেশিদের কাছে ধরনা দেয়। ভারত কখনও আমাদের নির্বাচন নিয়ে কথা বলেনি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আমরা দেশের স্বার্থ নিয়ে কথা বলেছি।

এর আগে ‘ভারত বাংলাদেশের নির্বাচনে হস্তক্ষেপ করবে না’ ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের সমালোচনা করেছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুলের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, আমি নিজে থেকেই বলিনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেছি।

যুক্তরাজ্য সরকারের কাছে তারেক রহমানের পাসপোর্ট জমা দেয়ার প্রসঙ্গে তিনি বলেন, পাসপোর্ট নিয়ে বিএনপির কূটকৌশল ধরা পড়ে যাওয়ায় দলটির নেতারা শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন।

ভারত সফরে গিয়ে ‘গঙ্গার পানিবণ্টন চুক্তি’ নিয়ে আলোচনা করতে খালেদা জিয়া ভুলে গিয়েছেন দাবি করে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, দেশে আসার পর বিএনপি নেত্রী খালেদা জিয়া বলেছিলেন, ‘গঙ্গার বিষয়টা ভুলেই গিয়েছিলাম।’ কাদের বলেন, আওয়ামী লীগ দেশের স্বার্থের কথা কখনও ভুলে যায় না।

এ সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, একেএম এনামুল হক শামীম, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, উপদফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, কার্যনির্বাহী সদস্য রিয়াজুল কবির কাওছার প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন আবেদন নাকচ

ইলেকশনের এজেন্ডা নিয়ে ভারত যাইনি: কাদের

আপডেট সময় ১০:৫২:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ এপ্রিল ২০১৮