ঢাকা ০৬:১৮ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী নগর ব্যবস্থাপনায় সমন্বিত ‘সিটি গভর্নমেন্ট’ কাঠামোর ওপর প্রতিমন্ত্রীর জোর ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর বিশ্বব্যাপী চক্ষু স্বাস্থ্যসেবায় নেতৃত্বে থাকবে বাংলাদেশ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিন্টু হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন শেখ হাসিনা পরিবার ও ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ প্রধান যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যকে যুদ্ধের দিকে ঠেলছে: জাতিসংঘে চীনের দূত বৃহস্পতিবার ফটিকছড়িতে সকাল-সন্ধ্যা হরতাল, মহাসড়কে যান চলাচল বন্ধ ঘোষণা ‘গণকবর ও নদীতে ভাসানো শহীদেরা শনাক্ত হলে সংখ্যা ১৪০০ ছাড়াতে পারে’:চিফ প্রসিকিউটর উত্তরায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

আসামি ধরতে গিয়ে হামলায় পুলিশ কর্মকর্তা জখম

অাকাশ জাতীয় ডেস্ক:

ফরিদপুরের বোয়ালমারীতে আসামি ধরতে গিয়ে হামলায় আহত হয়েছেন এক পুলিশ কর্মকর্তা। বুধবার রাত সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটে।

আহত পুলিশ কর্মকর্তা হলেন- বোয়ালমারী থানার সহকারী উপ-পরিদর্শক সিন্ধু বিশ্বাস। প্রথমে অন্য পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে তার অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বোয়ালমারী থানার ওসি মিজানুর রহমান ঘটানার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্ত জাহিদ চিহ্নিত মাদক বিক্রেতা। তার বিরুদ্ধে ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। মাদক পাচার করবে এমন খবর পেয়ে পুলিশের একটি টিম ওকে ধরতে যায়। এসময় জাহিদ পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এএসআই সিন্ধু তাকে ঝাপটে ধরলে জাহিদের কাছে থাকা ছুরি দিয়ে সিন্ধুকে আঘাত করে পালিয়ে যায়। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী

আসামি ধরতে গিয়ে হামলায় পুলিশ কর্মকর্তা জখম

আপডেট সময় ১১:০৬:১৫ অপরাহ্ন, বুধবার, ২৫ এপ্রিল ২০১৮