ঢাকা ০৪:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রেস্টুরেন্টে ঢুকে এলোপাতাড়ি গুলি নগ্ন যুবকের, নিহত ৪

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

নগ্ন অবস্থায় ২৯ বছরের এক যুবক বন্দুক নিয়ে খাবারের দোকানে ঢুকে এলোপাতাড়ি গুলি চালিয়েছে। এতে চারজন নিহত হয়েছেন। এ ছাড়া গুলিতে আরও অন্তত চারজন আহত হয়েছেন। এর মধ্যে তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরেকজনের অবস্থা গুরুতর হলেও স্থিতিশীল।

স্থানীয় সময় রোববার ভোররাতে যুক্তরাষ্ট্রের টেনিসি রাজ্যের ন্যাশভিলের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় উপশহর অ্যান্টিওচের ওয়াফেল হাউস রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে। হামলার সময় খাবার কিনতে আসা এক ব্যক্তি ঝাঁপিয়ে পড়ে ওই যুবকের কাছ থেকে বন্দুক ছিনিয়ে নিয়েছেন। ফলে রক্তপাত কম হয়েছে।

ইলিনয় অঙ্গরাজ্যের বাসিন্দা ট্র্যাভিস রেইংকিং এ হামলা চালিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ন্যাশভিল মেট্রোপলিটন পুলিশ বিভাগ।ওয়াফেল হাউস রেস্টুরেন্টে হামলার সময় ব্যবহৃত গাড়িটি তার নামে নিবন্ধিত বলে এ ধারণা করছে পুলিশ।

পুলিশের বিবৃতিতে জানানো হয়েছে, হামলার সময় ওই যুবকের গায়ে শুধু একটি সবুজ জ্যাকেট পরা ছিল। তবে ওই যুবক কেন হামলা চালিয়েছে তা জানাতে পারেনি পুলিশ।

হামলাকারী এআর-১৫ মডেলের রাইফেল নিয়ে এ হামলা চালিয়েছে বলে জানিয়েছেন পুলিশের মুখপাত্র ডন অ্যারন। তিনি বলেন, রেস্টুরেন্টের এক গ্রাহক ধস্তাধস্তি করে রাইফেলটি ছিনিয়ে নিয়ে রক্তপাত ঠেকিয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

রেস্টুরেন্টে ঢুকে এলোপাতাড়ি গুলি নগ্ন যুবকের, নিহত ৪

আপডেট সময় ১০:৩৭:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৩ এপ্রিল ২০১৮