ঢাকা ০২:১৪ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

মামলার হাজিরা দিতে যাওয়ার সময় পিতা-পুত্রসহ নিহত ৩

অাকাশ জাতীয় ডেস্ক:

একটি মামলার হাজিরা দিতে যাওয়ার সময় ময়মনসিংহের ভালুকা উপজেলায় সড়ক দুর্ঘটনায় পিতাপুত্রসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন।

রোববার সকালে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভরাডোবা বিএসবি মিলের সামনে প্রাইভেটকার-কাভার্টভ্যানের সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার জামিরদিয়া এলাকার অবসরপ্রাপ্ত শিক্ষক আবদুল কাদের, তার ছেলে জুয়েল ও প্রাইভেটকার চালক সাগর। নিহত আবদুল কাদের হবিরবাড়ি ইউনিয়নের সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করতেন।

আবদুল কাদেরের অপর দুই ছেলে বিপ্লব ও বাছিরকে ফায়ার সার্ভিস এবং হাইওয়ে পুলিশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।

ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ সূত্র জানায়, আবদুল কাদের তার তিন ছেলে জুয়েল, বিল্পব ও বাছিরকে নিয়ে একটি মামলার হাজিরা দেয়ার জন্য প্রাইভেটকারযোগে ময়মনসিংহ যাচ্ছিলেন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভরাডোবা বিএসবি মিলের সামনে একটি কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দেয় তাদের বহনকারী প্রাইভেটকারটি।

এতে কাভার্ডভ্যানটি রাস্তার পাশে ছিটকে পড়ে যায়। প্রাইভেটকারটির সামনের অংশ ধুমরেমুচরে যায়। ঘটনাস্থলেই আবদুল কাদের মাস্টার ও ময়মনসিংহ মেডিকেল কলেজে নেয়ার পথে তার ছেলে জুয়েল নিহত হন। এতে তার দুই ছেলে বিপ্লব, বাছির ও প্রাইভেটকারচালক সাগর গুরুতর আহত হন। তাদেরকে হাসপাতালে নেয়া হয়। সেখানে সাগর মারা যান।

ভালুকা ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার রাকিবুল হাসান জানান, খবর নিহত ব্যক্তিকে গাড়ি কেটে উদ্ধার করেছি। আহত চারজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে একজন ও হাসপাতালে অপর একজন মারা যান। আহত দুই ভাইয়ের অবস্থাও আশঙ্কাজনক কলে তিনি জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মক্কা-মদিনার মর্যাদার প্রশ্নে আপস করবে না বাংলাদেশ: হুমায়ুন কবির

মামলার হাজিরা দিতে যাওয়ার সময় পিতা-পুত্রসহ নিহত ৩

আপডেট সময় ০১:১৯:৩৭ অপরাহ্ন, রবিবার, ২২ এপ্রিল ২০১৮