ঢাকা ০৩:১৯ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভার্চুয়ালি আদালত পরিচালনায় বিচারকাজে সমস্যা হবে না : অ্যাটর্নি জেনারেল শিগগিরই ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী এক রাত পর শিশু সন্তানসহ কারামুক্ত হলেন সেই মহিলা লীগ নেত্রী চলতি বোরো মৌসুমের ১৮ লাখ মেট্রিক টন ধান-চাল কিনবে সরকার প্রাথমিক শিক্ষা ধাপে ধাপে অষ্টম শ্রেণি পর্যন্ত করা হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বাংলাদেশকে জরিমানা করল আইসিসি হরমুজ ‘অবরুদ্ধ’ রেখেছে যুক্তরাষ্ট্র, খুলতে চাইছে ইরান: ট্রাম্প আবার যুদ্ধ হলে ‘শত্রুর বাকি সম্পদ চূর্ণবিচূর্ণ’ করে দেব: আইআরজিসি প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত ব্যাগ এবং স্কুল ড্রেস দেবে সরকার: মাহদী আমিন দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫.১৩ বিলিয়ন মার্কিন ডলার

স্ত্রীর লাশ হাসপাতালে রেখে পালালেন স্বামী

অাকাশ জাতীয় ডেস্ক:

লক্ষ্মীপুরে জোসনা বেগম নামে এক গৃহবধূর লাশ হাসপাতালে রেখে পালিয়েছেন তার স্বামী। যৌতুক দাবিতে স্বামী সুজনসহ শ্বশুরবাড়ির লোকজন তাকে পিটিয়ে হত্যা করে বলে অভিযোগ করেছেন নিহতের স্বজনরা। শনিবার সকালে গৃহবধূর লাশ সদর হাসপাতালে রেখে পালিয়ে যান তারা। সদর উপজেলার পিয়ারাপুর এলাকায় এ ঘটনা ঘটে ।

নিহতের স্বজন, চিকিৎসক ও পুলিশ জানায়, বিয়ের পর থেকে গৃহবধূ জোসনা বেগম ও তার পরিবারকে যৌতুকের জন্য চাপ দেয় স্বামী সুজনসহ শ্বশুরবাড়ির লোকজন। এ নিয়ে প্রায় জোসনা বেগমকে মারধর করে আসছিলেন স্বামী সুজন। শুক্রবার দিনে এবং রাতে স্বামী সুজনসহ অন্যরা একাধিক বার জোসনা বেগমকে মারধর করেন।

এক পর্যায়ের রাতের কোন এক সময়ে জোসনা বেগম মারা যান। পরে জোসনা বেগম বিষপান করে আত্মহত্যা করেছেন বলে এলাকায় জানানো হয়। এ ঘটনা ধামা-চাপা দিতে সকালে নিহতের লাশ সদর হাসপাতালে নিয়ে আসেন স্বামী সুজন ও পরিবারের সদস্যরা।

পরে সদর হাসপাতালের জরুরি বিভাগে লাশ রেখে পালিয়ে যায় সুজন ও শ্বশুরবাড়ির লোকজন। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনার সুষ্ঠ তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে নিহতের স্বজনসহ স্থানীয়রা।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনোয়ার হোসেন জানান, সকাল ৭টা ৫০ মিনিটে জোসনা বেগম নামে এক গৃহবধূকে মৃত অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন তার স্বামী সুজন। পরে হাসপাতালে লাশ রেখে পালিয়ে যান তারা।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. লোকমান হোসেন জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

ভার্চুয়ালি আদালত পরিচালনায় বিচারকাজে সমস্যা হবে না : অ্যাটর্নি জেনারেল

স্ত্রীর লাশ হাসপাতালে রেখে পালালেন স্বামী

আপডেট সময় ১২:৫৩:৫০ অপরাহ্ন, শনিবার, ২১ এপ্রিল ২০১৮