ঢাকা ০৬:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে: গোলাম মাওলা রনি একাত্তরে দেশ চায়নি জামায়াত, ইশতেহারেও ইসলাম নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রের পক্ষে অবদান রাখা বুদ্ধিজীবীদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি:সংসদে হুইপ আশরাফ উদ্দিন নিজান জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড একক কেউ নন: বিরোধীদলীয় নেতা হাসিনাকে ফাঁসিকাষ্ঠে ঝোলাতে পুরো বাংলাদেশ ঐক্যবদ্ধ: নাসীরুদ্দীন ২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও রপ্তানি বৃদ্ধির রোডম্যাপ তুলে ধরেছেন বাণিজ্যমন্ত্রী জামায়াতকে নিষিদ্ধ করে কি একদলীয় শাসন কায়েম করবে বিএনপি, প্রশ্ন এটিএম আজহারের বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্কের অভিযোগে মাগুরায় কৃষকদল নেতা গ্রেপ্তার

ডাল সরাতে গিয়ে বাসচাপায় পল্লী বিদ্যুতের ২ কর্মী নিহত

অাকাশ জাতীয় ডেস্ক:

ঝড়ে বিদ্যুতের লাইনের উপর পড়ে থাকা ডালপালা সরাতে গিয়ে বাসচাপায় পল্লী বিদ্যুতের লাইন টেকনিশিয়ানসহ দুজন নিহত হয়েছেন। শুক্রবার বিকাল ৪টার দিকে ফেনীর ছাগলনাইয়া উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নতুন মুহুরীগঞ্জ নামক স্থানে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় অপর লাইন টেকনিশিয়ান রবিউল মিরসহ বাসের ১০ যাত্রী আহত হয়েছেন। আহতদের ফেনী ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতরা হলেন- লাইন টেকনিশিয়ান রিয়াজুল হক (৪৮) ও লাইন শ্রমিক রনি (৩০)।

রিয়াজুল ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন ছাগলনাইয়ার করৈয়া বাজার অভিযোগ কেন্দ্রের ইনচার্জ ছিলেন। তার গ্রামের বাড়ি বরিশাল জেলায়। তার স্ত্রীসহ দু মেয়ে রয়েছে। নিহত রনির বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায়।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে নতুন মুহুরীগঞ্জ এলাকায় ব্যাপক ঝড় হয়। বিদ্যুতের লাইনের উপর পড়ে থাকা ডালপালা সরাতে রিয়াজসহ তিনজন লাইন টেকনেশিয়ান পিএইচপির সামনে বিকাল ৪টার দিকে কাজ করছিল। এ সময় চট্টগ্রামগামী যাত্রীবাহী স্টারলাইন বাস নিয়ন্ত্রণ হারিয়ে রিয়াজুল ও রনিকে চাপা দিয়ে পাশে খাদে পড়ে যায়।

স্থানীয়রা রনিকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। ঘটনার দু ঘণ্টা পর ফায়ার সার্ভিস বাসের নিচ থেকে রিয়াজুলের মরদেহ উদ্ধার করে। পুলিশ ঘাতক বাস উদ্ধার করে হেফাজতে নিয়েছে। বাসচালক পলাতক রয়েছেন।

মুহুরীগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহবুব জানান, সম্ভবত বৃষ্টির কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে টেকনিশিয়ানদের চাপা দেয়। নিহতের লাশ উদ্ধার করে ফেনী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পল্লী বিদ্যুতের ডিজিএম আবু বকর শিবলী জানান, লাইন চালু করতে গিয়ে রিয়াজুল ও রনি বাসচাপায় মারা গেছেন। এ ঘটনায় সমিতি আইনগত ব্যবস্থা নেবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে: গোলাম মাওলা রনি

ডাল সরাতে গিয়ে বাসচাপায় পল্লী বিদ্যুতের ২ কর্মী নিহত

আপডেট সময় ১১:৫৩:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ এপ্রিল ২০১৮