ঢাকা ১১:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

শিশু ধর্ষণের অভিযোগ ফমেকের ক্যান্টিন পরিচালক গ্রেফতার

অাকাশ জাতীয় ডেস্ক:

পাঁচ বছরের শিশু ধর্ষণের অভিযোগে ফরিদপুর মেডিকেল কলেজ (ফমেক) হাসপাতালের ক্যান্টিনের পরিচালক মো. আমিনুল ইসলামকে (৫৬) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে ফমেকের শিক্ষকদের ক্যান্টিনের পাশে টয়লেটে (শৌচাগার) এ ঘটনা ঘটে।

ওই শিশুটিকে প্রথমে ফমেকের গাইনি ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে শুক্রবার দুপুরে শিশুটিকে ফমেক ক্যাম্পাসসংলগ্ন ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) স্থানান্তর করা হয়।

এ ব্যাপারে সন্ধানী মেডিকেল কলেজ ইউনিটের পক্ষ থেকে ফরিদপুর কোতোয়ালি থানায় আমিনুলকে একমাত্র আসামি করে ধর্ষণের অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে।

এদিকে আটক আমিনুল ইসলামের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করে বলা হয়, ক্যান্টিনের দায়িত্ব নিয়ে স্থানীয় প্রভাবশালী একটি মহল ষড়যন্ত্র করে আসছিল। সেই মহলটি ক্যান্টিনের দায়িত্ব না পেয়ে মিথ্যা অপবাদ দিয়ে তাকে ক্যান্টিন থেকে বিতাড়নের চেষ্টা করা হচ্ছে।

হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা জানান, শিশুটির কান্না শুনে তারা ঘটনাস্থলে গিয়ে দেখেন আমিনুল ইসলাম সেখান থেকে দ্রুত সরে যাচ্ছেন। তখন তাকে পিটুনি দিয়ে পুলিশে দেয়া হয়।

এ ঘটনায় ফরিদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ এস এম খবিরুল ইসলাম জানান, ফমেকের ক্যান্টিন পরিচালককে শিক্ষার্থীরা আটক করে পুলিশে সোপর্দ করেছেন। এ ব্যাপারে সন্ধানী মেডেকেল কলেজ শাখার সহসভাপতি মো. শাকিল খান বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেছেন।

ফরিদপুর কোতোয়ালি থানার ওসি এফএম নাসিম জানান, পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে আমিনুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে থানায় ধর্ষণের অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

শিশু ধর্ষণের অভিযোগ ফমেকের ক্যান্টিন পরিচালক গ্রেফতার

আপডেট সময় ১১:৪৭:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ এপ্রিল ২০১৮