ঢাকা ১০:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

আসামি ধরতে নদীতে ঝাঁপ, পুলিশ কনস্টেবলের লাশ উদ্ধার

অাকাশ জাতীয় ডেস্ক:

মানিকগঞ্জে আসামি ধরতে গিয়ে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ পুলিশ সদস্য শাহীনুর রহমানের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার দুপুর দেড়টার দিকে ফায়ার সার্ভিস তার লাশ উদ্ধার করে।

বৃহস্পতিবার সন্ধ্যায় মানিকগঞ্জ সদর উপজেলার জয়নগর এলাকায় কালীগঙ্গা নদীতে শাহীনুর নিখোঁজ হন।

এদিন সন্ধ্যায় জয়নগর এলাকা থেকে সালাম নামে এক আসামি ধরে থানায় নিয়ে আসছিলেন ওই পুলিশ সদস্য। কিন্তু হঠাৎ আসামি হাত থেকে ছুটে কালীগঙ্গা নদীতে ঝাঁপ দেয়। তাকে ধরতে শাহীনুরও নদীতে ঝাঁপিয়ে পড়েন। কিন্তু আসামি পালিয়ে গেলেও শাহীনুর নিখোঁজ থাকেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস বিভাগের ডুবুরির দল রাত সাড়ে ১০টা থেকে তিনটা পর্যন্ত উদ্ধার তৎপরতা চালায়। পরদিন সকাল ৮টার দিকে ডুবুরি দল আবারও উদ্ধারকাজ শুরু করে। দুপুর দেড়টার দিকে নদী থেকে তার লাশ উদ্ধার হয়।

শাহীনুর রহমান কনস্টেবল হিসেবে মানিকগঞ্জ সদর থানায় কর্মরত ছিলেন। তিনি গাজীপুর জেলার গোহাইল গ্রামের অহিদুর রহমানের ছেলে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আসামি ধরতে নদীতে ঝাঁপ, পুলিশ কনস্টেবলের লাশ উদ্ধার

আপডেট সময় ১০:৪৫:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ এপ্রিল ২০১৮