ঢাকা ০৩:১০ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিরোধী দলে থেকে কানাকড়িও পাইনি, জেলে গেছি পাঁচবার: স্পিকার বিরোধী দলীয় এমপিদের আসনে প্রধানমন্ত্রীর তহবিল থে‌কে ২০ কোটি টাকা বরাদ্দ ভারতে গরুর মাংস রান্না করায় ৩ নারী গ্রেফতার ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য ৩ কোটি টাকা দিলেন নেইমার দিল্লি থেকে শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়া স্ট্যান্টবাজি : চিফ প্রসিকিউটর ইরান যুদ্ধের কোনো লক্ষ্যই অর্জন করতে পারেননি ট্রাম্প: নিউজার্সির গভর্নর প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিলেন বিরোধীদলের নেতা এবারের বাজেট হবে সুন্দর, স্বাভাবিক ও বাস্তবমুখী: প্রধানমন্ত্রী বড় ভাইকে দাফনের কয়েক ঘণ্টা পরেই ছোট ভাইয়ের মৃত্যু কারাগারে অসুস্থ দীপু মনিকে নেওয়া হলো ঢামেকে

মানিকগঞ্জে আসামি ধরতে নদীতে ঝাঁপ, কনস্টেবল নিখোঁজ

অাকাশ জাতীয় ডেস্ক:

মানিকগঞ্জ সদর উপজেলার কালীগঙ্গা নদীতে আসামি ধরতে গিয়ে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়েছেন এক পুলিশ সদস্য। বৃহস্পতিবার সন্ধ্যায় মানিকগঞ্জ সদর উপজেলার জয়নগর এলাকায় কালীগঙ্গা নদীতে এ ঘটনা ঘটে।

নিখোঁজ পুলিশ সদস্য শাহীনুর রহমান সদর থানায় কনস্টেবল হিসেবে কর্মরত। তার বাড়ি রাজবাড়ী জেলায়।

মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক মিজানুর রহমান জানান, সন্ধ্যায় সালাম নামে এক আসামি ধরে থানায় নিয়ে আসছিলেন ওই পুলিশ সদস্য। এ সময় পুলিশের কাছ থেকে ছুটে গিয়ে জয়নগর এলাকায় কালীগঙ্গা নদীতে ঝাঁপ দেন। তাকে ধরতে শাহীনুর নদীতে ঝাঁপিয়ে পড়েন। আসামি নদী থেকে উঠে পালিয়ে গেলেও পুলিশ সদস্য নিখোঁজ রয়েছেন।

মিজানুর আরও জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা রাত সাড়ে ১০টা থেকে উদ্ধারকাজ শুরু করে। রাতে তার কোনো খোঁজ না পাওয়ায় শুক্রবার সকাল থেকে আবারও উদ্ধারকাজ শুরু করেছে ডুবুরি দল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিরোধী দলে থেকে কানাকড়িও পাইনি, জেলে গেছি পাঁচবার: স্পিকার

মানিকগঞ্জে আসামি ধরতে নদীতে ঝাঁপ, কনস্টেবল নিখোঁজ

আপডেট সময় ১১:০৩:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ এপ্রিল ২০১৮