ঢাকা ০৬:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

সামিকে টানা তিন ঘণ্টা পুলিশের জেরা

আকাশ স্পোর্টস ডেস্ক:

স্ত্রী হাসিন জাহানের অভিযোগে টানা তিন ঘণ্টা গোয়েন্দাদের জেরার মুখে ছিলেন ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ সামি। এই প্রথম বিষয়টি নিয়ে পুলিশের মুখোমুখি হলেন তিনি।

বুধবার বেলা পৌনে ২টার দিকে লালবাজারে ঢোকেন সামি। পুলিশি জেরা চলে বিকাল সোয়া ৫টা পর্যন্ত। খবর আনন্দবাজারের।

সামিকে লালবাজারে তলব করে আগেই নোটিশ পাঠিয়েছিল পুলিশ। শহরের একটি পাঁচতারা হোটেলে এসে উঠেছিলেন তিনি। বুধবার দুপুরে সেখান থেকেই নিজের আইনজীবীকে সঙ্গে নিয়ে লালবাজারের পৌঁছান সামি।

তবে সামিকে জেরা করার আগেই তার ভাই মোহাম্মদ হাসিবকে জেরা শুরু করেছেন গোয়েন্দারা। মঙ্গলবার সামিকে সমন পাঠানোর আগেই ডেকে পাঠানো হয়েছিল হাসিবকে।

বুধবার দুপুর ১২টায় লালবাজারে পৌঁছান হাসিব। তাকে নিয়ে যাওয়া হয় গোয়েন্দা বিভাগে। সেখানে ডিসি ডিডি নিলু শেরপা চক্রবর্তীর নেতৃত্বে গোয়েন্দারা তাকে জেরা শুরু করে।

হাসিন জাহানের করা অভিযোগে, সামির ভাই-ই প্রধান অভিযুক্ত। হাসিন তার বিরুদ্ধেই ধর্ষণের অভিযোগ করেছিলেন। এর আগে কলকাতা পুলিশের দল উত্তরপ্রদেশে তদন্তে গেলে, গাঢাকা দিয়েছিলেন হাসিব।

পুলিশ সূত্রে জানা গেছে, হাসিনের অভিযোগ নিয়ে টানা জেরা করা হচ্ছে হাসিবকে। বুধবারই তার বয়ান রেকর্ড করেন গোয়েন্দারা। একই দিন ডেকে পাঠানো হয়েছে সামিকেও। কিন্তু সামি আদৌ লালবাজারে আসবে কি না, তা নিয়ে সংশয় তৈরি হয়েছিল।

সামির ম্যানেজার আগে জানিয়েছিলেন, সামি নিজে না এসে তার আইনজীবীকে পাঠাবেন। তবে শেষমেশ তার আইনজীবীকে সঙ্গে নিয়েই লালবাজারে যান সামি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২৬ অক্টোবর চারদিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

সামিকে টানা তিন ঘণ্টা পুলিশের জেরা

আপডেট সময় ১১:২০:৩১ অপরাহ্ন, বুধবার, ১৮ এপ্রিল ২০১৮