ঢাকা ০৪:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

জাতিসংঘের তিন নির্বাচনে বাংলাদেশের জয়

অাকাশ জাতীয় ডেস্ক:

জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের (ইকোসকের) সোমবারের নির্বাচনে তিনটি বড় বিজয় পেয়েছে বাংলাদেশ। এতে বাংলাদেশ তিন বছরের জন্য ইউনিসেফ ও ইউএন-উইমেন এবং চার বছরের জন্য কমিশন অন দ্য স্ট্যাটাস অব উইমেনের (সিএসডব্লিউ) নির্বাহী বোর্ডের সদস্য হয়েছে।

নিউইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশন জানিয়েছে, নারী ও শিশুদের জীবনযাপনের উন্নয়ন ও অধিকার সুরক্ষায় এ নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। তিনি বলেন, নারী ক্ষমতায়নে অবদান রাখায় বাংলাদেশ ওই নির্বাচনে বিজয়ী হয়েছে।

১১ সদস্যের সিএসডব্লিউয়ের মেয়াদ ২০১৯ সাল থেকে আগামী চার বছর। এশিয়া প্রশান্ত মহাসগরীয় অঞ্চল থেকে বাংলাদেশ ও মালয়েশিয়া এটির সদস্য হয়েছে।

ইউনিসেফের নির্বাহী সদস্য পদে এ অঞ্চল থেকে নির্বাচিত হয়েছে বাংলাদেশ, মঙ্গোলিয়া ও পাকিস্তান। ২০১৯ সাল থেকে আগামী তিন বছর তারা এটিতে সদস্য হিসেবে থাকবে।

ইউএন উইমেনের নির্বাহী বোর্ডের সদস্য হিসেবে আগামী তিন বছরের জন্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ, ভারত, মঙ্গোলিয়া, নেপাল ও সৌদি আরব।

বাংলাদেশ মিশন জানিয়েছে, জাতিসংঘের দুটি সংস্থার নির্বাহী সদস্য হওয়ার অর্থ হচ্ছে- তাদের কার্যক্রম ও তহবিল ব্যবস্থাপনা সঠিকভাবে পরিচালনায় বাংলাদেশ সক্রিয়া ভূমিকা রাখতে পারবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

জাতিসংঘের তিন নির্বাচনে বাংলাদেশের জয়

আপডেট সময় ০৩:৩৯:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ এপ্রিল ২০১৮