ঢাকা ০৮:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘আবরার ফাহাদ’ নামে হল নির্মাণে প্রধানমন্ত্রীকে অনুরোধ করব: শিক্ষামন্ত্রী সীমান্তে বিজিবি এখন সাহস ফিরে পেয়েছে: রাশেদ খান জনবান্ধব নয় গরিবের ওপর চাপানো বাজেট:সংসদে রফিকুল ইসলাম খান বুয়েটকে বিশ্বমানের গবেষণা ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে: মাহদী আমিন সাবেক এমপি নুর মোহাম্মদ আটক যেপথে গেছেন শেখ হাসিনা, সেপথে যাবেন তারেক রহমান: মামুনুল হক চাঁদাবাজির সাজা এখন মুচলেকা: সংসদে জামায়াতের টিপ্পনি কক্সবাজার যাওয়ার পথে রেস্টুরেন্টে ফেলে যাওয়া শিশু ফিরে পেল পাকিস্তানি পরিবার ঢাকা-কুয়ালালামপুর কৌশলগত অংশীদারিত্ব নতুন উচ্চতায় বদির অনুপস্থিতিতে মাদকের ‘দায়িত্বে’ কে, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চাইলেন গয়েশ্বর

কোটা বাতিলের ক্ষমতা প্রধানমন্ত্রী কিংবা সংসদের নেই: কাদের সিদ্দিকী

অাকাশ জাতীয় ডেস্ক:

কোটা পদ্ধতি বাতিলের ক্ষমতা প্রধানমন্ত্রী কিংবা সংসদের নেই বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী। তিনি বলেছেন, কোটা পদ্ধতি সংবিধানের মৌলিক অধিকার। প্রধানমন্ত্রী এটি বাতিল করতে পারন না। এমনকি সংসদও কোটা পদ্ধতি বাতিল করতে পারে না।

বুধবার দুপুরে দিনাজপুর সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় কাদের সিদ্দিকী এসব কথা বলেন। এর আগে তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক সেনাপ্রধান মাহবুবুর রহমানের শতবর্ষী মায়ের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন এবং তাকে টাঙ্গাইল শাড়ি উপহার দেন।

বিরাগের বশবর্তী হয়ে প্রধানমন্ত্রী কোটা পদ্ধতি বাতিলের ঘোষনা দিয়েছেন উল্লেখ করে কাদের সিদ্দিকী বলেন, ‘এতে করে প্রধানমন্ত্রী নিজের সংসদীয় পদ বাতিল করেছেন। সাধারণ শিক্ষার্থীরা আান্দোলনে নিমেছিলো কোটা পদ্ধতি সংস্কারের জন্য। বাতিলের জন্য নয়।’

তার মতে, দেশে রাজনীতি দেউলিয়া হয়ে গেছে। আগামী সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু না হলে জাতির সামনে ভয়াবহ দূর্যোগ রয়েছে।

‘পাকিস্তানের শেষ সময়ে যেমন একটা গ্রহনযোগ্য সুষ্ঠু অবাধ নির্বাচন প্রয়োজন ছিলো। তেমনি একটা গ্রহনযোগ্য নির্বাচন এখন বেশি প্রয়োজন। এতে করে জাতি পাপ মুক্ত হবে। আর যদি গ্রহনযোগ্য সুষ্ঠু নির্বাচন না হয় তাহলে সামনে ভয়াবহ দূর্যোগ রয়েছে।’

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে জেলা পাঠানোর বিষয়েও বিচারকের সমালোচনা করেছেন কাদের সিদ্দিকী। তার মতে, যে মামলায় খালেদা জিয়াকে জেলে পাঠানো হয়েছে, সেই বিচারককেও একদিন জেলে যেতে হবে।

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার বীরপ্রতীকসহ অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘আবরার ফাহাদ’ নামে হল নির্মাণে প্রধানমন্ত্রীকে অনুরোধ করব: শিক্ষামন্ত্রী

কোটা বাতিলের ক্ষমতা প্রধানমন্ত্রী কিংবা সংসদের নেই: কাদের সিদ্দিকী

আপডেট সময় ১২:৩৬:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ এপ্রিল ২০১৮