ঢাকা ০৪:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে: গোলাম মাওলা রনি একাত্তরে দেশ চায়নি জামায়াত, ইশতেহারেও ইসলাম নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রের পক্ষে অবদান রাখা বুদ্ধিজীবীদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি:সংসদে হুইপ আশরাফ উদ্দিন নিজান জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড একক কেউ নন: বিরোধীদলীয় নেতা হাসিনাকে ফাঁসিকাষ্ঠে ঝোলাতে পুরো বাংলাদেশ ঐক্যবদ্ধ: নাসীরুদ্দীন ২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও রপ্তানি বৃদ্ধির রোডম্যাপ তুলে ধরেছেন বাণিজ্যমন্ত্রী জামায়াতকে নিষিদ্ধ করে কি একদলীয় শাসন কায়েম করবে বিএনপি, প্রশ্ন এটিএম আজহারের বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্কের অভিযোগে মাগুরায় কৃষকদল নেতা গ্রেপ্তার

ছাগল ধান খাওয়ায় তরুণ খুন

অাকাশ জাতীয় ডেস্ক:

ময়মনসিংহের ভালুকায় দায়ের কোপে আল আমিন (২৩) নামে এক তরুণ খুন হয়েছেন। উপজেলার কাংশেরকুল গ্রামে মঙ্গলবার দুপুরে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ফয়েজ উদ্দিন (৪৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

সূত্রে জানা যায়, আল আমিনের বাবা আব্দুল কুদ্দস প্রতিবেশী ফজলুল হকের ৩ কাঠা জমি বর্গা নিয়েছেন। ঘটনার দিন দুপুরে ওই ক্ষেতের ধান ফয়েজ উদ্দিনের ছাগলে খেলে এ নিয়ে আল আমিনের বাবার সঙ্গে ফয়েজ উদ্দিনের কথাকাটাকাটি হয়। এ সময় আল আমিন কথা বললে দুজনই উত্তেজিত হয়ে পড়েন।

একপর্যায়ে ফয়েজ উদ্দিন তার হাতে থাকা দা দিয়ে আল আমিনের মাথায় কোপ দিলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। সেখান থেকে পরিবারের অন্যান্য সদস্যরা এসে আল আমিনকে উদ্ধার করে প্রথমে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়ার পর জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে তার অবস্থার আরও অবনতি হলে আল আমিনকে ঢাকা মেডিকেল কলেজে নেয়ার পথে রাতে ঢাকার উত্তরা তিনি মারা যান।

এদিকে চিকিৎসা নেয়ার জন্য ফয়েজ উদ্দিন ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হলে হাসপাতাল থেকে তাকে পুলিশ আটক করে। ফয়েজ উদ্দিন উপজেলার কংশেরকুল গ্রামের আছর উদ্দিনের ছেলে।

ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মাজাহারুল ইসলাম জানান, খুনের ঘটনায় একজনকে আমরা আটক করেছি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে: গোলাম মাওলা রনি

ছাগল ধান খাওয়ায় তরুণ খুন

আপডেট সময় ১০:৫৩:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ এপ্রিল ২০১৮