ঢাকা ১১:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

বেড়াতে নিয়ে তরুণীকে ধর্ষণের পর হত্যা, প্রেমিক আটক

অাকাশ জাতীয় ডেস্ক:

লক্ষ্মীপুরের রামগতিতে এক তরুণীকে বেড়াতে নিয়ে ধর্ষণের পর হত্যা করার অভিযোগ উঠেছে কথিত প্রেমিকের বিরুদ্ধে। এ ঘটনায় নিহতের পরিবারের অভিযোগে কথিত প্রেমিককে আটক করেছে পুলিশ।

আটক প্রেমিক দুলাল সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা এলাকার হেজু মিয়ার ছেলে। আর নিহত কোহিনুর একই গ্রামের নুর করিমের মেয়ে।

সোমবার দুপুরে ময়নাতদন্তের জন্য তরুণীর লাশ সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। এর আগে উপজেলার পশ্চিম চরকলাকোপা এলাকার একটি ফসলের ক্ষেত থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, কোহিনুর শনিবার সকালে চরমনসা গ্রামের বাড়ি থেকে বের হয়। পরে আর তিনি বাড়িতে ফেরেনি। খোঁজ নিয়ে স্বজনরা জানতে পারেন, তাকে মোবাইল ফোনে খবর দিয়ে ঘুরতে যাওয়ার কথা বলে কথিত প্রেমিক দুলাল অজ্ঞাতস্থানে নিয়ে যায়। এরপর আর তার খোঁজ পাওয়া যায়নি।

এদিকে রামগতির পশ্চিম চরকলাকোপা গ্রামে ফসলের খেতে এক তরুণীর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে তার লাশ শনাক্ত করেন।

স্থানীয়দের ধারণা, দুলাল সহযোগীদের নিয়ে ওই তরুণীকে ধর্ষণ করেছে। পরে পরিকল্পিতভাবে তাকে হত্যার পর লাশ ক্ষেতের মধ্যে ফেলে যায়।

এ ব্যাপারে রামগতি থানার ওসি এ টি এম আরিছুল হক জানান, ওই নারীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত দুলালকে চরমনসা গ্রাম থেকে আটক করা হয়। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

বেড়াতে নিয়ে তরুণীকে ধর্ষণের পর হত্যা, প্রেমিক আটক

আপডেট সময় ০৬:১১:৪০ অপরাহ্ন, সোমবার, ৯ এপ্রিল ২০১৮