ঢাকা ১০:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২০০ কোটি ডলার ঋণ নাকি অনুদান, পররাষ্ট্র উপদেষ্টা বললেন ‘এখানে খোঁচাখুঁচির কিছু নাই’ হরমুজ প্রণালী ‘স্থায়ীভাবে’ খুলে দেওয়া হচ্ছে: ট্রাম্প ইরান যুদ্ধ একটি ‘ভুল’: ব্রিটিশ চ্যান্সেলর নবীর অবমাননায় মৃত্যুদণ্ডের আইন দাবি এমপি হানজালার টিপাইমুখ বাঁধ আমাদের নিজেদের তৈরি দুর্যোগ: স্পিকার বাংলাদেশকে ২ কোটি ১৯ লাখ হাম-রুবেলার টিকা দেবে যুক্তরাষ্ট্র জ্বালানি চাহিদা মেটাতে উন্নয়ন অংশীদারদের কাছে ২শ’ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে এলাকার সড়কের জন্য ‘ভিক্ষা’ চাইলেন হাসনাত আবদুল্লাহ আত্মীয়ের কুলখানি শেষে ফিরছিলেন বাড়ি, পথে কাভার্ড ভ্যান কেড়ে নিল মা-ছেলের প্রাণ বনানীতে বহুতল ভবনে আগুন

চেলসিকে হারিয়ে শিরোপা আর্সেনালের

অাকাশ স্পোর্টস ডেস্ক:

ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন চেলসি। কমিউনিটি শিল্ডে এই দলটিকে হারিয়ে নতুন মৌসুমের শুরুটা দুর্দান্ত হয়েছে আর্সেনালের। রোববার ওয়েম্বলি স্টেডিয়ামে নির্দিষ্ট সময়ে ১-১ ব্যবধানে সমতার পর টাইব্রেকারে চেলসিকে ৪-১ ব্যবধানে হারিয়ে শিরোপা জিতেছে আর্সেনাল।

কমিউনিটি শিল্ডে এটা আর্সেনালের পঞ্চদশ শিরোপা। গতবার চেলসির সঙ্গে লিগ শিরোপার দৌড়ে কুলিয়ে উঠতে না পারলেও এফএ কাপের শিরোপা জিতে নিজেদের সেরাটা জানান দিয়েছিল গানাররা। এবার মৌসুমের শুরুতেই লিগ চ্যাম্পিয়ন চেলসিকে হারিয়ে দারুণ কিছুর আভাস দিল আর্সেন ওয়েঙ্গারের প্রশিক্ষিত দলটি।

লন্ডনের ওয়েম্বলিতে গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটেই লিড নেয় চেলসি। কর্নার থেকে উড়ে আসা বল বিপদমুক্ত করতে পারেননি গ্রানিত জাকা। এ সময় আর্সেনাল গোলরক্ষককে পরাস্ত করে চেলসিকে এগিয়ে দেন ভিক্টর মোজেস। এরপর ম্যাচের ৮০ মিনিটে মোহামেদ এলেনিকে ফাউল করায় পেদ্রোকে লাল কার্ড দেখান রেফারি। ওই ফাইল থেকে পাওয়া ফ্রি-কিকেই সমতাসূচক গোল পায় আর্সেনাল। জাকার ফ্রি-কিক থেকে হেডে চেলসির জালে বল পাঠান সোয়াদ কোলাশিনাচ। আর তাতেই ফলাফল ১-১ দাঁড়ায়।

নির্দিষ্ট সময়ে ১-১ ব্যবধানে সমতা থাকায় ম্যাচ টাইব্রেকারে গড়ায়। পেনাল্টি শুটআউটে চেলসির হয়ে কেবল গ্যারি কাইল একটি গোল করতে সক্ষম হন। অন্যদিকে আর্সেনালের হয়ে সফলভাবে গোল করেন থিও ওয়ালকট, নাচো মনরিল, অ্যালেক্স-অক্সালেইড চেম্বারলেইন, অলিভিয়ের জিরু। আর তাতেই ৪-১ ব্যবধানের জয়ে শিরোপার উচ্ছ্বাসে মাতে ওয়েঙ্গারের আর্সেনাল।

Tag :
আপলোডকারীর তথ্য

চেলসিকে হারিয়ে শিরোপা আর্সেনালের

আপডেট সময় ০৭:৫৫:১১ অপরাহ্ন, সোমবার, ৭ অগাস্ট ২০১৭