ঢাকা ০২:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল স্কুল ছাত্রের

অাকাশ জাতীয় ডেস্ক:

সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ সহপাঠীদের সঙ্গে ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে প্রাণ হারালো নাঈম (১৫) নামে এক শিক্ষার্থী। রোববার বিকেলে উপজেলার ডুংরিয়া শিবপুর গ্রামের মাঠে ফুটবল খেলার সময় বজ্রপাতে ওই শিক্ষার্থী নিহত হয়। সে উপজেলার সলফে গ্রামের বাবুল মিয়ার ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, উপজেলার ডুংরিয়া হাইস্কুল এন্ড কলেজের নবম শ্রেণির ছাত্র নাঈম রোববার বিকেলে সহপাঠীদের সঙ্গে ডুংরিয়া শিবপুর গ্রামের মাঠে ফুটবল খেলার সময় আকস্মিক তার ওপর বর্জ্রপাত হলে শরীরের অধিকাংশ স্থান ঝলসে যায়।

পরে সন্ধ্যায় সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। নাঈমের গ্রামের বাড়ি দক্ষিণ সুনামগঞ্জের সলফে হলেও সে ডুংরিয়ায় নানা বাড়িতে থেকে ডুংরিয়া হাইস্কুল এন্ড কলেজে লেখাপড়া করতো।

দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি মো.ইখতিয়ার উদ্দিন চৌধুরী বজ্রপাতের কারণে নাঈমের মৃত্যুর বিষয়টি দৈনিক আকাশকে নিশ্চিত করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল স্কুল ছাত্রের

আপডেট সময় ১১:২৩:৩৮ অপরাহ্ন, রবিবার, ৮ এপ্রিল ২০১৮