ঢাকা ১১:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড আপনাকে খুঁজতে হবে না, পৌঁছে যাবে আপনার দোরগোড়ায়’ মাদককারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ ভূমিমন্ত্রীর চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেল ৪ জনের বাংলাদেশ একদিন বিশ্বকাপে খেলবে: আর্জেন্টিনার রাষ্ট্রদূত পবিত্র আশুরা উপলক্ষে দেশবাসীকে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের শুভেচ্ছা টাঙ্গাইলে ‘জনতার সংযোগ’ কার্যক্রমের উদ্বোধন বৈশ্বিক জনস্বাস্থ্য সুরক্ষায় দ্রুত পদক্ষেপের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষায় বিনিয়োগ বাড়াচ্ছে সরকার: আমান উল্লাহ আমান স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে পিটিয়ে হত্যা নির্যাতনের শিকারদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনে সংসদীয় বিশেষ টাস্কফোর্স গঠনের আহ্বান

যেই হোক না কেনো দুর্নীতিবাজদের শাস্তি পেতেই হবে: রাষ্ট্রপতি

অাকাশ জাতীয় ডেস্ক:

রাষ্ট্রপতি আবদুল হামিদ দুর্নীতিবাজ যে-ই হোক না কেনো তাকে অবশ্যই শাস্তি পেতে হবে এমন একটি বার্তা সকল স্তরে পৌঁছে দিতে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) পরামর্শ দিয়েছেন।

আজ রবিবার বিকেলে বঙ্গভবনে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল সংস্থার বার্ষিক প্রতিবেদন-২০১৭ রাষ্ট্রপতির কাছে হস্তান্তর করতে এলে তিনি এ পরামর্শ দেন।

রাষ্ট্রপতি বলেন, সকল স্তরের দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের বার্তা পৌঁছে দিন। রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ জয়নাল আবেদিন বলেন, রাষ্ট্রপতি সকল স্তরে দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপরও জোর দেন।

রাষ্ট্রপতি বলেন, যুব সমাজ দেশের ভবিষ্যত। কাজেই তারা যাতে দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারে সে জন্য শিক্ষা খাতে দুর্নীতি রোধে কঠোর পদক্ষেপ নেয়ার পরামর্শ দেন। তিনি দুর্নীতির ব্যাপারে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে নোটিস জারির আগে পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করে সঠিক তথ্য যাচাই করার ওপর জোর দেন।

দুর্নীতি দমন কমিশন প্রধান ইকবাল মাহমুদ গত এক বছরের সংস্থার সার্বিক কর্মকান্ড ও সাফল্য সম্পর্কে অবহিত করেন এবং জাতীয় দুর্নীতি দমন সংস্থা হিসেবে দুদকের কর্মকাণ্ড গতিশীল করতে রাষ্ট্রপতির সহায়তা ও নির্দেশনা কামনা করেন।

তিনি বলেন, দুদক দুর্নীতির বিরুদ্ধে তৃণমূল পর্যায়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ২০১৭ সালে গণশুনানির সূচনা করে।

দুদক চেয়ারম্যান বলেন, গতবছর ৭০ শতাংশ দুর্নীতির মামলা নিষ্পত্তি হয়েছে এবং বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে।

রাষ্ট্রপতির সঙ্গে সংশ্লিষ্ট সচিবগণ এ সময় উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ড আপনাকে খুঁজতে হবে না, পৌঁছে যাবে আপনার দোরগোড়ায়’

যেই হোক না কেনো দুর্নীতিবাজদের শাস্তি পেতেই হবে: রাষ্ট্রপতি

আপডেট সময় ১০:৫৮:০০ অপরাহ্ন, রবিবার, ৮ এপ্রিল ২০১৮