ঢাকা ১০:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টাঙ্গাইলে ‘জনতার সংযোগ’ কার্যক্রমের উদ্বোধন বৈশ্বিক জনস্বাস্থ্য সুরক্ষায় দ্রুত পদক্ষেপের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষায় বিনিয়োগ বাড়াচ্ছে সরকার: আমান উল্লাহ আমান স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে পিটিয়ে হত্যা নির্যাতনের শিকারদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনে সংসদীয় বিশেষ টাস্কফোর্স গঠনের আহ্বান মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী মালদ্বীপে বাংলাদেশি যুবকের আত্মহত্যা এবার ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী মারধরের পর পাঁচতলা থেকে ফেলে দেওয়ার অভিযোগ, স্ত্রী-শ্যালকদের বিরুদ্ধে মামলা

এখন নির্বাচন হয় না, হয় কারচুপি: এরশাদ

অাকাশ জাতীয় ডেস্ক:

জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, এখন নির্বাচন হয় না, হয় কারচুপি, ভোটহীন কিংবা জালভোটে নির্বাচিত হয়। তাই নির্বাচন ব্যবস্থার সংস্কার দরকার সবার আগে।

তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরিসহ অন্যান্য ব্যাংক লুটের ঘটনা ইতিহাসে বিরল। এসব লুটেরাদের বিচার করেনি সরকার। তাই একের পর এক আর্থিক খাতে ধস নামছে।

শনিবার বিকালে চট্টগ্রামের লালদিঘী ময়দানে জাতীয় পার্টির নেতৃত্বাধীন সম্মিলিত জাতীয় জোটের মহাসমাবেশে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ এসব কথা বলেন।

বর্তমান সরকারের উন্নয়নের সমালোচনা করে জাতীয় পার্টির চেয়ারম্যান আরও বলেন, উন্নয়নের নামে ব্যাংক লুট করা হচ্ছে। জাতীয় পার্টির শাসনামলের বিভিন্ন দিক তুলে ধরে এরশাদ বলেন, তার সরকারের আমলে যা উন্নয়ন হয়েছে তা আর কোনো সরকার করতে পারেনি। তাই দেশের মানুষ এখন আবারও ক্ষমতায় দেখতে চায় জাতীয় পার্টিকে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এখন নির্বাচন হয় না, হয় কারচুপি: এরশাদ

আপডেট সময় ০৭:১২:২৬ অপরাহ্ন, শনিবার, ৭ এপ্রিল ২০১৮