ঢাকা ১১:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কাশ্মীর ইস্যুতে আফ্রিদির সুরে সুর মেলালেন ফারুক আবদুল্লাহ

আকাশ স্পোর্টস ডেস্ক:

কাশ্মীর ইস্যুতে বরাবরই সোচ্চার শহীদ আফ্রিদি। ফের তাকে সেই ভূমিকায় অবতীর্ণ হতে দেখা গেছে। কাশ্মীরে সন্ত্রাসবাদীদের হত্যার তীব্র নিন্দা জানিয়েছেন তিনি। তার এ চাচাছোলা মন্তব্যে বেজায় চটেছেন ভারতীয় ক্রিকেটাররা। তবে অকুণ্ঠ সমর্থন পেয়েছেন জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ।

আফ্রিদির সুরে সুর মিলিয়ে ভারত অধিকৃত কাশ্মীরে সন্ত্রাসবাদীদের হত্যার নিন্দা জ্ঞাপন করেছেন তিনি। মুখ্যমন্ত্রীর দাবি, সবাই এ হত্যাযজ্ঞের নিন্দা করছে। নির্দোষ, নিরপরাধ মানুষকে নির্বিচারে হত্যা করা হচ্ছে। হত্যাকাণ্ড বন্ধ হওয়া দরকার। শান্তির জন্য পাকিস্তানের সঙ্গে আলোচনা দরকার।

মঙ্গলবার দুপুরে টুইটবার্তায় আফ্রিদি লেখেন- ভারত অধিকৃত কাশ্মীরে একটানা উদ্বেগজনক পরিস্থিতি বিরাজ করছে। দৃঢ়তার সঙ্গে স্বাধীনতা চেয়ে বারবার বন্দুকের নলের সামনে দাঁড়াতে হচ্ছে নির্দোষ, নিরপরাধ মানুষকে। জাতিসংঘের মতো আন্তর্জাতিক সংগঠনগুলো এখন কোথায়, তা ভেবে অবাক হচ্ছি। উপত্যকার এমন রক্তাক্ত অবস্থা দূর করতে কেন সচেষ্ট নয় এ সংগঠনগুলো?

বুমবুমখ্যাত এ তারকার টুইটের কড়া সমালোচনা করেন ভারতীয় ক্রিকেটাররা। তবে বেশি দৃষ্টি কাড়ে গম্ভীরের টুইটটি।। বিকালে পাল্টা টুইটে তিনি লেখেন- রাষ্ট্রসংঘ (ইউএন) ও কাশ্মীর নিয়ে আফ্রিদির টুইটের প্রতিক্রিয়া জানতে অনেক মিডিয়া আমাকে ফোন করেছিল। কী আর বলা যায়? মানসিক বিকারগ্রস্তরা ইউএন (জাতিসংঘ) মানে ‘আন্ডার নাইন্টিন’ই বোঝেন। এ নিয়ে মিডিয়ার মাথাব্যথা করার দরকার নেই। নো বলে আউট করার উদযাপনে মেতেছেন তিনি।

পাকিস্তানের সাবেক অধিনায়ককে একহাত নিয়েছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। বেঙ্গালুরুতে আইপিএলে অনুশীলন শেষে সাংবাদিকদের তিনি বলেন, একজন ভারতীয় হিসেবে আমি সবসময় দেশের ভালো চাইব৷ দেশের স্বার্থে পাশে দাঁড়াব৷ যদি কেউ এর বিরোধিতা করে, তবে তাকে সমর্থন করার প্রশ্ন নেই।

এ পরিপ্রেক্ষিতে ফের টুইট করেন আফ্রিদি। রাতে প্রিয় কাশ্মীরিদের সঙ্গে তোলা একটি ছবি জুড়ে দিয়ে তিনি লিখেছেন- আমরা সবাইকে সম্মান করি। একজন ক্রীড়াবিদ হিসেবে একটি উদাহরণ তুলে ধরেছি মাত্র। তবে যখন মানবাধিকারের কথা আসে, তখন আমাদের নিরপরাধ কাশ্মীরবাসীর জন্য তেমনটি আমরা প্রত্যাশা করি।

আফ্রিদিকে সমর্থন করে টুইট করেছেন পাকিস্তানের সেনাবাহিনীও। এশিয়া কাপের একটি ম্যাচে পর পর ছক্কা মেরে পাকিস্তানকে জেতানোর ভিডিও পোস্ট করেন তারা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

কাশ্মীর ইস্যুতে আফ্রিদির সুরে সুর মেলালেন ফারুক আবদুল্লাহ

আপডেট সময় ০৪:৫১:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ এপ্রিল ২০১৮