ঢাকা ০২:২০ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে: গোলাম মাওলা রনি একাত্তরে দেশ চায়নি জামায়াত, ইশতেহারেও ইসলাম নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রের পক্ষে অবদান রাখা বুদ্ধিজীবীদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি:সংসদে হুইপ আশরাফ উদ্দিন নিজান জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড একক কেউ নন: বিরোধীদলীয় নেতা হাসিনাকে ফাঁসিকাষ্ঠে ঝোলাতে পুরো বাংলাদেশ ঐক্যবদ্ধ: নাসীরুদ্দীন ২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও রপ্তানি বৃদ্ধির রোডম্যাপ তুলে ধরেছেন বাণিজ্যমন্ত্রী জামায়াতকে নিষিদ্ধ করে কি একদলীয় শাসন কায়েম করবে বিএনপি, প্রশ্ন এটিএম আজহারের বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্কের অভিযোগে মাগুরায় কৃষকদল নেতা গ্রেপ্তার

‘এ রোনাল্ডো আরও ক্ষুরধার-পরিণত’

আকাশ স্পোর্টস ডেস্ক:

বয়স হয়েছে ৩৩। সাধারণত এই বয়সে ফুটবলাররা বুটজোড়া তুলে রাখার প্রস্তুতি নেন। তবে উল্টো রথে উড়ছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সাফল্যক্ষুধা তার বেড়েই চলেছে। মাঠে যার প্রতিনিয়ত প্রতিফলন ঘটছে।

এতে অবাক হওয়ার কিছু দেখছেন না জুভেন্টাস কোচ ম্যাসিমিলিয়ানো অ্যাল্লেগ্রি। তার মতে, এ রোনাল্ডো আগের চেয়ে অনেক ভালো, আরও ক্ষুরধার, নিখুঁত ও পরিণত।

মঙ্গলবার রাতে তুরিনে গিয়ে জুভেন্টাসকে ৩-০তে বিধ্বস্ত করে এসেছে রিয়াল মাদ্রিদ। জোড়া গোল করে জয়ের নায়ক রোনাল্ডো। একরকম তার কাছেই উড়ে গেছে ইতালি চ্যাম্পিয়নরা।

ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে অ্যাল্লেগ্রি বলেন, সে ক্যারিয়ারসেরা ফর্মে আছে। এটি এমনি এমনি হয়নি। ওর মস্তিষ্ক অনেক উন্নত। যে কোনো পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেয়ার ক্ষমতা তার প্রবল। গত দুই বছরে বিশ্বে সে-ই সেরা ফরোয়ার্ড।

এ ম্যাচে ৩ মিনিটে অসাধারণ গোল করে ভক্ত-সমর্থকদের আনন্দের জোয়ারে ভাসান রোনাল্ডো। পরেরটি ৬৩ মিনিটে। চোখ ধাঁধানো বাইসাইকেল কিকে দ্বিতীয় গোলটি করেন তিনি।

পর্তুগিজ যুবরাজের এভাবে গোল করা দেখে কয়েকবার মাথা চুলকান কোচ জিনেদিন জিদান। হতভম্ব বনে যান কিংবদন্তিতুল্য গোলরক্ষক জিয়ানলুইজি বুফন ও রক্ষণ সেনারা। অদ্যাবধি চ্যাম্পিয়নস লিগে এটিই সেরা গোল বলে রব উঠেছে!

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে: গোলাম মাওলা রনি

‘এ রোনাল্ডো আরও ক্ষুরধার-পরিণত’

আপডেট সময় ০৪:২৬:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ এপ্রিল ২০১৮