ঢাকা ১১:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

সন্তানদের জন্য সমাজের কাছে ‘ভিক্ষা’ চাইলেন সানি!

আকাশ বিনোদন ডেস্ক :

পর্ন দুনিয়া থেকে এখন বলিউডের ব্যস্ত অভিনেত্রীদের একজন সানি লিওন। মুম্বাইয়ে পাড়ি জমানোর পর থেকে অতীত তার পিছু ছাড়ছে না। ভারতীয় সমাজের একটা বড় অংশ আজও তাকে ভালোভাবে গ্রহণ করতে পারেনি। বিভিন্ন কারণে সামাজিক যোগাযোগের মাধ্যমে বহুবার ট্রোলড হয়েছেন সানি লিওন। সন্তান দত্তক নেওয়ার পরেও ব্যাপকভাবে সমালোচিত হয়েছেন তিনি। এবার সমাজের মানুষের কাছে এক রকম ভিক্ষা চাইলেন তিনি। তার সন্তানদের যেন মায়ের পেশার জন্য নিন্দিত না হতে হয় সেই মিনতি করেছেন সানি।

সানি বলেছেন, মাত্র ২১ বছর বয়সে আমি প্রথম ঘৃণায় ভরা ইমেইল পেয়েছিলাম। এটা দেশ বদলের কোনো ব্যাপার নয়, পুরো সমাজটাই এরকম। সেবারই প্রথম এতো ঘৃণার সম্মুখীন হয়েছিলাম।

কিন্তু এতো কিছু শোনার পরেও নিজের কাজ নিয়ে আত্মবিশ্বাসী ছিলেন সানি। বাবা-মা সানির পেশা নিয়ে খুব সন্তুষ্ট না হলেও সানির কোনো অনুশোচনা নেই। কিন্তু নিজের সন্তানদের এসব থেকে দূরে রাখতে চান তিনি। নিশাকে দত্তক নেওয়ার পরে সানি ও ড্যানিয়েলের সারোগেসির মাধ্যমে জমজ সন্তান হয়েছে। সেই দুই সন্তানের নাম অ্যাশার ও নোয়া রেখেছেন তারা।

সানি চান, তার তিন সন্তানই স্বাধীনতা উপভোগ করুক। কিন্তু কখনোই যেনো তাদেরকে মানসিকভাবে কিংবা শারীরিকভাবে আঘাত না করা হয়। তবে সানি চান, সামাজিক যোগাযোগের মাধ্যমে যেনো ব্যক্তিগত জীবন, পছন্দ-অপছন্দের জন্য সন্তানদের ট্রোলড না হতে হয়।

তিনি আরো বলেন, প্রথম প্রথম এই সব সমালোচনার উপযুক্ত জবাব দিতে পারতেন না তিনি। কারণ, তিনি খুব আবেগপ্রবণ। কিন্তু অভিজ্ঞতাই তাকে সাবলীল করে তুলেছে। সূত্র: হিন্দুস্তান টাইমস।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিউইয়র্কে বিশ্বনেতাদের উচ্চপর্যায়ের বৈঠকে যোগ দিলেন কাতারের আমীর

সন্তানদের জন্য সমাজের কাছে ‘ভিক্ষা’ চাইলেন সানি!

আপডেট সময় ০১:৩৯:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ এপ্রিল ২০১৮