ঢাকা ০৫:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চা শিল্পের বিকাশে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর জাহাঙ্গীর হত্যা মামলার রহস্য উদঘাটন না হলে এমপিগিরি ছেড়ে দেব: ফজলুর রহমান পরের বিশ্বকাপে বিজ্ঞাপন থেকেই আয় করতে চায় সরকার: তথ্যমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন রাশিয়াকে আরও ৩০ হাজার সেনা দিচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল : স্পিকারের সঙ্গে সাক্ষাতের সময় চাইবে ইসি নেত্রকোনায় নিজ ঘর থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার প্রয়োজন হলে ট্রাম্পের বিরুদ্ধেও অবস্থান নেব: ব্রিটিশ প্রধানমন্ত্রী বনিবনা না হলে কবে আবার তিনিও জামায়াত থেকে বের হয়ে যান: রাশেদ খাঁন একাধিক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্ক পুলিশ কর্মকর্তার, বিচার দাবি স্ত্রীর

নতুন সমবায় সচিব হিসেবে আলোচনায় যারা

অাকাশ জাতীয় ডেস্ক:

পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব পদে কে আসছেন তা নিয়ে সচিবালয়ে জোর আলোচনা চলছে। বেশ কয়েকজন এই পদে সমাসীন হতে জোর তৎপরতা চালাচ্ছেন।

পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মাফরূহা সুলতানা বুধবার অবসরে গেছেন। এরপরই পদটি শূন্য হয়।

মাহরূফার উত্তরসূরি হিসেবে বেশ কয়েকজনের নাম পাওয়া গেছে। যদিও এদের মধ্য থেকেই যে নিয়োগ হবে, সেটি নিশ্চিত করে বলতে পারছেন না কেউ।

যাদের নাম আলোচনায় রয়েছে তাদের একজন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব রোকসানা কাদের। তিনি বিসিএস ৮৪ ব্যাচের কর্মকর্তা। শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নুর স্ত্রী।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আকরাম আল হোসেনের নামও রয়েছে বিবেচনায়। তিনি বিসিএস ৮৫ ব্যাচের কর্মকর্তা।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব মুহিবুল হকও সমবায় বিভাগের সচিবের দৌঁড়ে আছেন। তবে জনপ্রশাসন মন্ত্রণালয় এখনও কারও নামে সারসংক্ষেপ পাঠায়নি। তবে বৃহস্পতিবার এই সারসংক্ষেপ প্রস্তুত করা হবে।

এই সারসংক্ষেপ পাঠানো হবে প্রধানমন্ত্রীর কার্যালয়ে। সেখান থেকে অনুমোদনের পরই চূড়ান্ত হবে নাম।

এ বিষয়ে জানতে জনপ্রশাসন মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব (এপিডি) ইউসূফ হারুনের মুঠোফোন ফোন করলে সেটি বন্ধ পাওয়া যায়।

অবসরে যাওয়া সচিব মাফরুহা সুলতানা গত বছরের ২৯ নভেম্বর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগে সচিব হিসেবে যোগ দেন। এর আগে তিনি ৭ মে থেকে ২৮ নভেম্বর পর্যন্ত এ বিভাগের ভারপ্রাপ্ত সচিব ছিলেন।

মাহরূফা ১৯৮৪ সালে বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা হিসেবে যোগ দেন। এ পদে যোগদানের আগে তিনি বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) হিসেবে দায়িত্ব পালন করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তাসকিনের বদলি হিসেবে এলপিএলে হৃদয়

নতুন সমবায় সচিব হিসেবে আলোচনায় যারা

আপডেট সময় ১১:২৩:৪৩ অপরাহ্ন, বুধবার, ৪ এপ্রিল ২০১৮