ঢাকা ০২:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপির আত্মবিশ্বাসের ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে: সাইফুল হক হুইলচেয়ারে বসে দীপু মনিকে দেখতে ট্রাইব্যুনালে এলেন স্বামী বৈষম্যবিরোধী ছাত্রনেতার মাদক সেবনের ছবি ভাইরাল এটা আমি-ডামির সরকার না, কাদেরকে নিশ্চিহ্ন করতে চান: সংসদে টুকু হিজবুল্লাহর কর্মকাণ্ডে ‘অর্থহীন’ হয়ে পড়ছে যুদ্ধবিরতি, দাবি নেতানিয়াহুর শান্তি চাইলে সরাসরি যোগাযোগ করুক তেহরান: ট্রাম্প আমার বাবাকে মিথ্যা মামলায় হত্যা করা হয়, সে কারণেই আমি আজ সংসদে ১৮ মাস যে আরামে ছিলেন, সে আরাম এখন হচ্ছে না: বিরোধী দলকে প্রতিমন্ত্রী আইভীকে নতুন মামলায় গ্রেফতার-হয়রানি না করার নির্দেশ জামায়াতের এমপিকে মসজিদে হত্যাচেষ্টা, সংসদে চাইলেন নিরাপত্তা

পাসপোর্টে নাম-বয়স সংশোধনের আবেদন নিচ্ছে না অধিদপ্তর

অাকাশ জাতীয় ডেস্ক:

পাসপোর্টে নাম ও বয়সের মতো গুরুত্বপূর্ণ কোনো ধরনের তথ্যে পরিবর্তন বা সংশোধন আনার আবেদন আর গ্রহণ করবে না ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর।

মঙ্গলবার ঢাকার আগারগাঁওয়ে ইমিগ্রেশন ও পাসপোর্ট রিপোর্টার্স ফোরামের নির্বাহী কমিটির সঙ্গে অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাসুদ রেজওয়ান এক বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে অধিদপ্তরের মহাপরিচালক জানান, ‘নাম ও বয়স পরিবর্তনের আর কোনো আবেদন গ্রহণ করা হচ্ছে না। আগে যে তথ্য দিয়ে পাসপোর্ট করা হয়েছে সেটিই কার্যকর থাকবে।’

মহাপরিচালক বলেন, যথেচ্ছভাবে নাম, বাবার নাম, মায়ের নাম ও জন্মতারিখ পরিবর্তন করা হচ্ছিল। এ রকম পাসপোর্টধারীরা বিদেশে ইমিগ্রেশনে ঝামেলার মুখে পড়েন। ফলে দেশের ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হয়।

এর আগে গত ৭ মার্চ পাসপোর্টে তথ্য পরিবর্তন সংক্রান্ত এক আদেশে বলা হয়েছিল, পাসপোর্টধারীর নাম, বাবার নাম, মায়ের নাম ও জন্ম তারিখে পরিবর্তনের জন্য আর কোনো আবেদন গ্রহণ করা হবে না।

সংশ্লিষ্ট সূত্র মতে, গত ৭ মার্চ থেকে এ ধরনের প্রায় ২০ হাজার আবেদন জমা পড়েছে। কিন্তু এসব আবেদনের অনুমোদন দেয়া হয়নি। যারা এ ধরনের আবেদনকারীদের বেশিরভাগই প্রবাসী বাংলাদেশি বলেও জানায় সূত্র।

Tag :
আপলোডকারীর তথ্য

বিএনপির আত্মবিশ্বাসের ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে: সাইফুল হক

পাসপোর্টে নাম-বয়স সংশোধনের আবেদন নিচ্ছে না অধিদপ্তর

আপডেট সময় ০৯:১৮:৩৪ অপরাহ্ন, বুধবার, ৪ এপ্রিল ২০১৮