ঢাকা ০৭:১৬ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘রোনাল্ডোকে থামানো অসম্ভব’

আকাশ স্পোর্টস ডেস্ক:

শুরু হচ্ছে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল রাউন্ড। প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাস। এরই মধ্যে বিগ ম্যাচের তকমা পেয়ে গেছে এটি। তবে এ মহারণে অধিকাংশই এগিয়ে রাখছেন রিয়ালকে। কারণ তাদের আছে একজন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তিনিই ম্যাচের পার্থক্য গড়ে দেবেন।

এ দলে রয়েছেন খোদ জুভেন্টাস সাবেক গোলরক্ষক ডিনো জোফ। তিনি বলেছেন- একধাপ এগিয়ে, রোনাল্ডোকে থামানো অসম্ভব। আশা করুন, যেন সে মিস করে।

ইউরোপসেরা প্রতিযোগিতার লড়াইয়ে রিয়ালের বিপক্ষে খুব একটা সুখস্মৃতি নেই জুভেন্টাসের। গতবার শিরোপার লড়াইয়ে লস ব্লাঙ্কোজদের কাছে ৪-১ ব্যবধানে বিধ্বস্ত হয় তুরিনের ওল্ড লেডিরা। সেই দুঃস্মৃতি এখনও তাড়া করছে বুফন-দিবালাদের।

অধিকন্তু ইউরোপিয়ান ক্লাবগুলোর টুর্নামেন্টে আগুনে ফর্মে আছেন রোনাল্ডো। এখন পর্যন্ত এবারের আসরে ৮ ম্যাচে ১২ গোল করেছেন তিনি। স্বাভাবিকভাবেই তা ত্রাস ছড়াচ্ছে ইতালি চ্যাম্পিয়নদের শিবিরে।

স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কাকে দেয়া সাক্ষাৎকারে ডিনো জোফ বলেন, রোনাল্ডো অবিশ্বাস্য খেলোয়াড়। তাকে থামানো অসম্ভব। এ ম্যাচেও রূদ্রমূর্তি ধারণ করবে সে, তা ধরেই নেয়া যায়। আশা করুন, যাতে ওনাগাল বা হাতের মুঠোয় পাওয়া সুযোগগুলো মিস করে।

রিয়াল-জুভেন্টাসের মহারণ গড়াবে তুরিনে রাত ১২টা ৪৫ মিনিটে। সেখান থেকে দুদলের প্রথম লেগ সরাসরি সম্প্রচার করবে সনি টেন-২।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

‘রোনাল্ডোকে থামানো অসম্ভব’

আপডেট সময় ০৬:০১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ এপ্রিল ২০১৮