ঢাকা ১২:১১ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা নেই ঢাকায়

অাকাশ জাতীয় ডেস্ক:

বাংলাদেশের রাজধানী ঢাকা। দেশের আইন-শাসন-বিচার বিভাগ এখান থেকেই পরিচালিত হয়। বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্যসহ নানা কাজের কেন্দ্রও ঢাকা। অথচ ঢাকায় কোনো সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা নেই। বাইকার, সাধারণ মানুষ থেকে শুরু করে ভিআইপিসহ অনেকেই তাড়াতাড়ি যাওয়া জন্য উলটো পথে গাড়ি চালান।

অবৈধ ড্রাইভিং:
অবৈধ ড্রাইভিংয়ে কেবল শিশু নয়, বড়রা জড়িয়ে পড়েন৷অনেকেই লাইসেন্স ছাড়াই নেমে পড়েন রাস্তায়৷ লাইসেন্স থাকলেও মাদক গ্রহণের পর বা মানসিকভাবে অনুপযুক্ত অবস্থায়ও গাড়ি চালানো আইনে নিষেধ। সড়কে বিপজ্জনকভাবে গাড়ি চালানো, রেসে অংশ নেয়াও নিষিদ্ধ। এছাড়া অনেকে বীমার বাধ্যবাধকতাও মানেন না।

গণপরিবহনে নৈরাজ্য:
ঢাকার সমস্যা গণপরিবহন ব্যবস্থায় নৈরাজ্য। মানসম্মত গণপরিবহনের অভাব তো রয়েছে। যে গাড়িগুলো রয়েছে, তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। যেখানে সেখানে থামিয়ে যাত্রী তোলা যেন নগরীর নিত্যদিনের চিত্র।

নিজের ইচ্ছে মত পার্কিং:
ঢাকা মহানগরের সড়কগুলো বিপুল পরিমাণ মানুষ আর যান বাহনের চাপ সামলানোর মতো নয় বলে বিশেষজ্ঞদের অভিমত। সরু সেই সব রাস্তার অবস্থা আরো করুণ হয়ে যায়, যখন যত্রতত্র পার্কিংয়ে এই রাস্তা আরো সরু হয়ে যায়।

নিজের ইচ্ছে মত ড্রাইভিং:
যানজটে অনেক গাড়িকে ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় ঠায় দাঁড়িয়ে থাকতে হয়। তবে রাস্তা ফাঁকা পেলে যেন দেরি সয় না অনেক চালকের। বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে দেন তাঁরা। এর ফলে অনেক সময়ই প্রাণ যায় মানুষের।

আইনের যথাযত প্রয়োগ নেই:
ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঠিক করতে নানা আইন থাকলেও, সেটা প্রয়োগে ফাঁকি রয়েছে। প্রায়ই খোদ আইন প্রয়োগকারী সংস্থার অনেক সদস্যকেই আইন ভাঙতে দেখা যায়। এছাড়া লেগুনা নামের এই ‘আনফিট’ গাড়ি ব্যবহার করে আইন-শৃঙ্খলা বাহিনী।

ব্যক্তিগত গাড়ির আধিক্য ও যত্রতত্র পথচারীদের চলাচল:
রাজধানী ঢাকায় যে সব গাড়ি চলে তার অধিকাংশই ব্যক্তিগত। এ সব গাড়িকে যত্রযত্র যানজট সৃষ্টির জন্যও দায়ী করা হয়। এছাড়া ঢাকার রাস্তায় আরেক যন্ত্রণা সৃষ্টি করে পথচারীরাই। নির্ধারিত জায়গার পরিবর্তে যেখানে সেখানে রাস্তা পার হয়ে যান তাঁরা। রাজধানীতে পথচারীদের আইন না মানার প্রবণতাও এখানকার দুর্ঘটনার একটা কারণ।

সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা নেই কেবল ঢাকার রাস্তাতেই প্রতি বছর কয়েক শত মানুষের প্রাণ যায়। এছাড়া রাস্তায় নামা সাধারণ মানুষদের আরো বেশি বিড়ম্বনায় পড়তে হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা নেই ঢাকায়

আপডেট সময় ০৪:২০:৪০ অপরাহ্ন, রবিবার, ৬ অগাস্ট ২০১৭