ঢাকা ১২:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২০০ কোটি ডলার ঋণ নাকি অনুদান, পররাষ্ট্র উপদেষ্টা বললেন ‘এখানে খোঁচাখুঁচির কিছু নাই’ হরমুজ প্রণালী ‘স্থায়ীভাবে’ খুলে দেওয়া হচ্ছে: ট্রাম্প ইরান যুদ্ধ একটি ‘ভুল’: ব্রিটিশ চ্যান্সেলর নবীর অবমাননায় মৃত্যুদণ্ডের আইন দাবি এমপি হানজালার টিপাইমুখ বাঁধ আমাদের নিজেদের তৈরি দুর্যোগ: স্পিকার বাংলাদেশকে ২ কোটি ১৯ লাখ হাম-রুবেলার টিকা দেবে যুক্তরাষ্ট্র জ্বালানি চাহিদা মেটাতে উন্নয়ন অংশীদারদের কাছে ২শ’ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে এলাকার সড়কের জন্য ‘ভিক্ষা’ চাইলেন হাসনাত আবদুল্লাহ আত্মীয়ের কুলখানি শেষে ফিরছিলেন বাড়ি, পথে কাভার্ড ভ্যান কেড়ে নিল মা-ছেলের প্রাণ বনানীতে বহুতল ভবনে আগুন

স্টোক সিটিকে উড়িয়ে আর্সেনালের সহজ জয়

আকাশ স্পোর্টস ডেস্ক:

ইংলিশ প্রিমিয়ার লিগে সহজ জয় পেয়েছে আর্সেনাল। রোববার (০১ এপ্রিল) ঘরের মাঠে স্টোক সিটিকে ৩-০ গোলে হারিয়েছে ওয়েঙ্গারের শিষ্যরা।

নিজেদের মাঠ এমিরেটস স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণ করে খেলতে থাকে আর্সেনাল। ম্যাচের ২৩ মিনিটে গোলের সুযোগও পেয়েছিল দলটি। তবে অ্যারন রামসির শট পোস্টে ফিরে। প্রথমার্ধের বাকি সময়ে দুই দলই আক্রমণ করে খেললেও গোলের দেখা পায়নি।

বিরতি থেকে ফিরে শুরু থেকেই গোলের জন্য মরিয়া হয়ে খেলতে থাকে আর্সেনাল। ম্যাচের ৫৬ মিনিটে মেসুত ওজিলের বাড়ানো বলে ওয়েলব্যাকের ভলি অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ম্যাচের ৬৮ মিনিটে স্টোক সিটির তারকা শাকিরির শট পোস্টে ফিরলে হতাশ হয় সফরকারী সমর্থকরা।

অবশেষে ম্যাচের ৭৫ মিনিটে গোল করে আর্সেনালকে লিড এনে দেন আউবামেয়াং। ডি-বক্সের মধ্যে ওজিল ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি। সফল স্পট কিক থেকে বল জালে জড়ান গ্যাবন তারকা। ম্যাচের ৮৬ মিনিটে কর্নার থেকে ডি-বক্সের ভেতর থেকে দারুণ ভলিতে নিজদের দ্বিতীয় গোল করেন গ্যাবনের এই ফরোয়ার্ড।

আর ম্যাচের ৮৯ মিনিটে পেনাল্টি থেকে লক্ষ্যভেদ করে স্টোকের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন লাকাজেত। বাকি সময় আর গোল না হলে জয়ের আনন্দে মাঠ ছাড়ে আর্সেনাল। এ জয়ে ৩১ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে লিগে ষষ্ঠ স্থানে আছে ওয়েঙ্গারের দল।

Tag :
আপলোডকারীর তথ্য

স্টোক সিটিকে উড়িয়ে আর্সেনালের সহজ জয়

আপডেট সময় ০৯:৫৬:৪০ অপরাহ্ন, সোমবার, ২ এপ্রিল ২০১৮