ঢাকা ০১:২১ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

সিটি করপোরেশন হওয়ায় ময়মনসিংহে আনন্দ মিছিল

অাকাশ জাতীয় ডেস্ক:

নিকারের বৈঠকে ময়মনসিংহ পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণ প্রস্তাব অনুমোদন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে পৌর মেয়র ও মহানগর আওয়ামী লীগ।

সোমবার বিকালে নিকারের বৈঠকে ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রস্তাবঅনুমোদনের সঙ্গে সঙ্গে পৌর মেয়র ইকরামুল হক টিটুর নেতৃত্বে শহরের টাউনহল প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য আনন্দ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে।

অপরদিকে শহরের শিববাড়ীস্থ আওয়ামী লীগ দলীয় কার্যালয় থেকে একটি আনন্দ মিছিল বের হয়ে গাঙ্গিনারপাড় ট্রাফিক মোড়ে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, জেলা আওয়ামী লীগ নেতা গোলাম ফেরদ্দৌস জিল্লু, যুবলীগ আহ্বায়ক অ্যাডভোকেট আজহারুল ইসলাম, যুগ্ম-আহ্বায়ক শাহরিয়ার মো. রাহাত খান, রেজাউল হাসান বাবু, মহানগর যুবলীগের রাসেল খান পাঠান প্রমুখ। এ সময় নেতাকর্মীরা সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করেন।

জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, ২১.৭৩ বর্গ কিলোমিটার আয়তনের ময়মনসিংহ পৌরসভার সঙ্গে আরও ৬৯.৫৭৬ বর্গ কিলোমিটার বর্ধিত করে সর্বমোট ৯১.৩১ বর্গকিলোমিটার আয়তনের দেশের এই ১২তম সিটি করপোরেশনের প্রস্তাব অনুমোদন দেয়া হলো। ফলে সিটি করপোরেশনে পৌরসভার সীমানার সঙ্গে যুক্ত হলো সদর উপজেলার ১৩টি ইউনিয়নের মধ্যে আকুয়া ও বয়ড়া ইউনিয়ন সম্পূর্ণ এবং ৬টি ইউনিয়নের (খাগডহর, চর ঈশ্বরদিয়া, দাপুনিয়া, ভাবখালী, সিরতা ও চর নিলক্ষিয়া) আংশিক। মোট মৌজার সংখ্যা হবে ৩২টি। সিটি করপোরেশন ঘোষণা নিয়ে দীর্ঘদিন ধরে জনমনে নানা গুঞ্জন ছিল। ময়মনসিংহে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে নিকারের বৈঠকে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রস্তাব অনুমোদন হওয়ায় দারুণ খুশী নগরবাসী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিটি করপোরেশন হওয়ায় ময়মনসিংহে আনন্দ মিছিল

আপডেট সময় ০৮:৪৮:৩৯ অপরাহ্ন, সোমবার, ২ এপ্রিল ২০১৮