ঢাকা ০৩:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসরায়েলকে লেবানন ছাড়তে হবে: হিজবুল্লাহ প্রধান বনানীতে নির্মাণাধীন আবাসিক ভবনে এডিস মশার লার্ভা, জরিমানা ৫০ হাজার জুয়া ও মাদকমুক্ত দেশ গড়তে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী হরমুজ প্রণালিতে ইরানের ড্রোন হামলা, জাতিসংঘের উদ্ধারকাজ স্থগিত গুলি করে ছোট ভাইকে হত্যা, ৮ বছর পর বোন গ্রেফতার বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শনে প্রধানমন্ত্রী সংস্কার বাস্তবায়নে জুলাই সংগঠকদের দৃঢ় ভূমিকা রাখতে হবে: এবি পার্টির চেয়ারম্যান সংস্কার ও সুশাসনের প্রত্যাশা পূরণ করতে পারেনি সরকার: জামায়াত আমির একের পর এক বন্ধ হচ্ছে পোশাক কারখানা, বাড়ছে অনিশ্চয়তা স্কুলছাত্র গুলি খাবে এরপরেও আপনি ওসি থাকবেন, এটা ঠিক না: মনিরুল হক চৌধুরী

অনুমোদন পেল ময়মনসিংহ করপোরেশন

অাকাশ জাতীয় ডেস্ক:

ময়মনসিংহ সিটি করপোরেশন প্রতিষ্ঠার প্রস্তাবে অনুমোদন দিয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)। এর মাধ্যমে দেশের ১২তম সিটি করপোরেশন হলো ময়মনসিংহ।

সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্বে নিকার সভায় এ অনুমোদন দেয়া হয়। সভা শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভগের সচিব (সমন্বয় ও সংস্কার) এন এম জিয়াউল আলম এ তথ্য জানান।

তিনি বলেন, ময়মনসিংহের সদর উপজেলার ১৩টি ইউনিয়নের মধ্যে দুটি ইউনিয়ন (বয়ড়া ও আকুয়া) সম্পূর্ণ ও ছয়টি ইউনিয়নকে (খাগদহর, চরঈশ্বরদিয়া, দাপুনিয়া, ভাবখালী, সিরতা ও চরনিলক্ষীয়ার আংশিক পল্লী এলাকা) পৌরসভার অন্তর্ভুক্ত করে সিটি করপোরেশনের এরিয়া নির্ধারণ করা হয়েছে।

নতুন সিটি করপোরেশনের পরিধি হবে ৯১ দশমিক ৩১৫৫ বর্গকিলোমিটার। প্রতি বর্গকিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব ৫ হাজার ১৬৭ জন। মোট জনসংখ্যা ৪ লাখ ৭১ হাজার ৮৫৮ জন।

জনসংখ্যার ঘনত্ব, আয়ের উৎস, শিল্প প্রতিষ্ঠানের সংখ্যাসহ সিটি করপোরেশন হতে যে আটটি শর্ত লাগে এর সবগুলোই ময়মনসিংহে রয়েছে বলেও জানান জিয়াউল আলম।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরায়েলকে লেবানন ছাড়তে হবে: হিজবুল্লাহ প্রধান

অনুমোদন পেল ময়মনসিংহ করপোরেশন

আপডেট সময় ০৭:১৩:৪৭ অপরাহ্ন, সোমবার, ২ এপ্রিল ২০১৮