ঢাকা ১১:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি

দুর্নীতিকেও এক দলীয় করেছে সরকার: আমির খসরু

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আপনি দুর্নীতি করতে চাইলেই তা করতে পারবেন না।

আওয়ামী লীগ দুর্নীতিকেও একদলীয় করে ফেলেছে। এখন দুর্নীতিও একদলীয়ভাবে চলছে। তাদের বাইরে কারো দুর্নীতি করার কোন সুযোগ নেই। আপনি দুর্নীতি করতে চাইলে তাদের সঙ্গে থাকতে হবে।

আজ দুপুরে জাতীয় প্রেসক্লাবে খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয়তাবাদী প্রজন্ম ৭১ কর্তৃক আয়োজিত প্রতিবাদ সভায় তিনি এ কথা বলেন।

আমির খসরু বলেন, এই সরকার ১৭ বছর আগে দুর্নীতির জন্য স্বীকৃতি পেয়েছে। এখন পেয়েছে স্বৈরতন্ত্রের স্বীকৃতি। আগামীতে শ্রেষ্ঠ দুর্নীতিবাজ সরকারের স্বীকৃতি পাওয়ার অপেক্ষায় আছে। ইতিমধ্যে মানুষের কাছে সে স্বীকৃতি পেয়ে গেছে। আমির খসরু বলেন, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যেমন সন্ত্রাস হচ্ছে তেমনি রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় দুর্নীতি হচ্ছে অভিযোগ করে।

তিনি বলেন, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যখন দুর্নীতি হয় সেটা ছোট সংখ্যায় হয়না। হাজারর হাজার কোটি টাকার দুর্নীতি হচ্ছে। কুইক রেন্টালের নামে কুইক দুর্নীতি হয়েছে আর মেগা প্রজেক্টে মেগা দুর্নীতি হচ্ছে। বাংলাদেশের মানুষের সমস্ত সম্পদ কেড়ে নিয়েছে। ব্যাংকে এখন টাকা নেই। ঋণের মাধ্যমে ব্যাংক খালি করেছে। আর এটা পূরণ করছে ট্যাক্সের টাকা দিয়ে। খালেদা জিয়ার কারাবাসের বিষয়ে তিনি বলেন, উনি জেল খাটছেন গণতন্ত্রের জন্য। বাড়ি হারাতে হয়েছে, আদরের ছেলেকে হারিয়েছেন এই গণতন্ত্রের জন্য। আগামীতে উনি বিশ্বনেতা হবেন। বিশ্ববাসীর কাছে গণতন্ত্রের মাতা হিসেবে পরিচিত হবেন।আজ যারা তাকে কারাগারে রেখেছেন তারা বুঝতে পারছেন না কাকে আটকে রেখেছেন।

প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ঢালী আমিনুল ইসলাম রিপন।উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যান ভবরকত উল্লাহ বুলু, জাতীয় পার্টির (কাজী জাফর) প্রেসিডিয়াম সদস্য আহসান হাবীব লিংকন, বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, নির্বাহী সদস্য আবু নাসের রহমত উল্লাহ, রফিক শিকদার, নিপুণ রায় চৌধুরী প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সেন্ট ক্রিস্টোফার লিলি: প্রকৃতি ও সুবাসের এক অনন্য নিদর্শন

দুর্নীতিকেও এক দলীয় করেছে সরকার: আমির খসরু

আপডেট সময় ০২:১৮:৪৫ অপরাহ্ন, সোমবার, ২ এপ্রিল ২০১৮