ঢাকা ১০:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী ‘জনমুখী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চিকিৎসকদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন’:মির্জা ফখরুল লন্ডনে প্রকাশ্যে ডাব খাওয়ার সময় তোপের মুখে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে ইতিবাচক অগ্রগতি হয়েছে: সার্জিও গর কু‌ড়িগ্রা‌মে এন‌সি‌পির মি‌ছি‌লে হামলা, আহত ১০ আলিফের চোখ ফেরত দিন, আমরা চুপ হয়ে যাব: নাসীরুদ্দীন পাটওয়ারী রামপুরায় চলন্ত বাসে উঠতে গিয়ে যাত্রীর মৃত্যু জামালপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ ফাঁসি দিয়ে দেন, মৃত্যুর জন্য প্রস্তুত আছি- ট্রাইব্যুনালে বললেন লতিফ সিদ্দিকী ৬০ লাখ টাকায়ও মেলেনি মুক্তি, আরও ২৭ লাখ দিতে দেরি হওয়ায় হত্যা

নেতানিয়াহু সন্ত্রাসী, ইসরায়েল সন্ত্রাসবাদী রাষ্ট্র: এরদোয়ান

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘সন্ত্রাসী’ এবং ইসরায়েলকে ‘অবৈধ রাষ্ট্র’ হিসেবে আখ্যা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। রবিবার আদানা প্রদেশে সমর্থকদের উদ্দেশ্যে দেয়া এক ভাষণে এই মন্তব্য করেন তিনি। খবর আল জাজিরার।

গত শুক্রবার গাজায় নিরস্ত্র ফিলিস্তিনিদের উপর গুলি চালায় ইসরায়েলি সেনারা। এতে ১৭ ফিলিস্তিনি নিহত হয়। আহত হয় দেড় হাজারেরও বেশি ফিলিস্তিনি। এ ঘটনায় ইসরায়েলের তীব্র নিন্দা জানায় মুসলিম বিশ্বের বিভিন্ন দেশ। তাদের মধ্যে অন্যতম তুরস্ক।

ইসরায়েলের নিন্দা জানিয়ে তুরস্ক বার্তা দিলে তার সমালোচনা করেন নেতানিয়াহু। তিনি তুরস্কের উদ্দেশ্যে বলেন, ‘ইসরায়েলি সেনাবাহিনী তাদের বক্তৃতা শুনবে না, যারা সিরিয়ায় বছরের পর বছর ধরে বেসামরিক লোকদের ওপর নির্বিচারে বোমা হামলা চালিয়ে যাচ্ছে।’

নেতানিয়াহুর এমন বক্তব্যের পর ইসরায়েলের উদ্দেশ্যে এরদোয়ান বলেন, ‘নেতানিয়াহু, আপনি হচ্ছেন হামলাকারী এবং এই মুহূর্তে আগ্রাসনকারী হিসেবে ওই ভূমিতে রয়েছেন। আমাদের উপর আগ্রাসনকারীর দায় নেই, যা আপনার উপর রয়েছে।’

এরদোয়ান বলেন, ‘আপনারা গাজায় ও জেরুজালেমে কী করেছেন তা সবাই জানে। বিশ্বে আপনাদেরকে পছন্দ করে এমন কাউকে পাবেন না।’

নেতানিয়াহুর উদ্দেশ্যে এরদোয়ান বলেন, ‘আমরা সন্ত্রাসীদের সঙ্গে যুদ্ধ করছি, কিন্তু আপনি না। কারণ আপনি সন্ত্রাসী এবং ইসরায়েল সন্ত্রাসবাদী রাষ্ট্র। আপনি খুব দুর্বল এবং খুব দরিদ্র।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী

নেতানিয়াহু সন্ত্রাসী, ইসরায়েল সন্ত্রাসবাদী রাষ্ট্র: এরদোয়ান

আপডেট সময় ১০:০৬:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২ এপ্রিল ২০১৮