ঢাকা ০১:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

দি মারিয়া-কাভানির গোলে ফরাসি লিগ কাপে টানা পঞ্চম শিরোপা পিএসজির

আকাশ স্পোর্টস ডেস্ক:

আনহেল দি মারিয়া ও এদিনসন কাভানির গোলে মোনাকোকে সহজেই হারিয়ে ফরাসি লিগ কাপে টানা পঞ্চম শিরোপা তুলে নিয়েছে পিএসজি।

শনিবার রাতে বোর্দোতে ৩-০ গোলে জিতে উনাই এমেরির দল।

ম্যাচে অষ্টম মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন কাভানি। কিলিয়ান এমবাপে ফাউলে শিকার হলে স্পট কিকের বাঁশি বাজিয়েছিলেন রেফারি।

ফরাসি ফরোয়ার্ড এমবাপের দারুণ পাসে বল পেয়ে ২১তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন দি মারিয়া।

বিরতির আগে মোনাকোর অধিনায়ক রাদামেল ফালকাও হেডে বল জালে পাঠালেও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি প্রযুক্তিতে তা বাতিল হয়।

৮৫তম মিনিটে এমবাপের বাড়ানো বল ধরে পিএসজির জয় নিশ্চিত করেন উরুগুয়ের স্ট্রাইকার কাভানি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২৬ অক্টোবর চারদিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

দি মারিয়া-কাভানির গোলে ফরাসি লিগ কাপে টানা পঞ্চম শিরোপা পিএসজির

আপডেট সময় ০৫:৫৮:৪২ অপরাহ্ন, রবিবার, ১ এপ্রিল ২০১৮