ঢাকা ০৫:২৮ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিসিএস ‘অসুখ’ থেকে বের হতে হবে: ডা. জাহেদ নকলের রূপ পালটিয়েছে, এখন ডিজিটালি হচ্ছে নকল: শিক্ষামন্ত্রী আন্দোলন শুরু হয়ে গেছে: জামায়াত আমির বিএনপি এখন মেজরিটি, সংসদে যা ইচ্ছা তাই করতে পারে: হাসনাত ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন, তাঁকে পদচ্যুত করা দরকার: সিআইএর সাবেক পরিচালক ইসরাইলের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি এরদোগানের সন্ত্রাসীদের গুলিতে ঘানা ফুটবলার নিহত আওয়ামী লীগ, শেখ হাসিনা বলতে বাংলাদেশে কিছু নেই: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা নববর্ষ উদযাপনে কোনো হুমকি নেই : র‍্যাব ডিজি পহেলা বৈশাখে শাহবাগ মেট্রো স্টেশন ১২টা পর্যন্ত, ঢাবি স্টেশন সারাদিন বন্ধ

নেইমারকে নিয়ে সুখবর দিলেন পিএসজি কোচ

আকাশ স্পোর্টস ডেস্ক:

নেইমারকে নিয়ে সুখবর দিলেন পিএসজি কোচ উনাই এমেরি। জানালেন দুই থেকে তিন সপ্তাহের মধ্যেই সেরে উঠবে সে।

আগামী ১৪ জুন রাশিয়ায় বসবে ফুটবল বিশ্বকাপের ২১তম আসর। নেইমারকে কেন্দ্রে রেখে ষষ্ঠবারের মতো সোনার ট্রফিটা স্পর্শ করে দেখার স্বপ্নের জাল বুনছেন ব্রাজিলিয়ানরা। এমন পরিস্থিতিতে এমেরির বক্তব্য প্রাণ জুড়াতে পারে তাদের।

ফরাসি লিগ ওয়ানে মার্সেইয়ের বিপক্ষে ডান পায়ে চোট পান নেইমার। এতে তার পায়ের পাতা ভেঙে যায়। এ জন্য ছুরি-কাঁচির নিচেও যেতে হয় তাকে। সফল অস্ত্রোপচার শেষে এখন তিনি রিও ডি জেনিরোতে নিজের বিলাসবহুল বাড়িতে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন। এ কারণে চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদ এবং প্রীতি ম্যাচে রাশিয়া ও জার্মানির বিপক্ষে খেলতে পারেননি তিনি।

আজ ফ্রেঞ্চ লিগ কাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী মোনাকোর বিপক্ষে লড়বে পিএসজি। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এমেরি বলেন, চলতি সপ্তাহে নেইমারের সঙ্গে আমি কথা বলেছি। সে ভালো আছে, আরামবোধ করছে। ফাইনাল নিয়ে আমরা কথা বলেছি। ও এ লড়াইয়ে চোখ রাখবে।

নেইমারের অস্ত্রোপচার করেন ব্রাজিল জাতীয় দলের চিকিৎসক রদ্রিগো লাসমার। ৩ মার্চ সফল অস্ত্রোপচার শেষে তিনি বলেন, মাঠে ফিরতে ব্রাজিল ফরোয়ার্ডের সময় লাগবে আড়াই থেকে তিন মাস।

তবে তার কথার বিপরীতে আশার বাণী শোনালেন পিএসজি কোচ, নেইমার এখন বেশ সুস্থ। শিগগির সেরে উঠবে সে। এতে বড়জোর সময় লাগতে পারে দুই থেকে তিন সপ্তাহ।

Tag :
আপলোডকারীর তথ্য

নেইমারকে নিয়ে সুখবর দিলেন পিএসজি কোচ

আপডেট সময় ০৭:৩০:৪৫ অপরাহ্ন, শনিবার, ৩১ মার্চ ২০১৮