ঢাকা ১২:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

কোহলির গ্যারেজ সমৃদ্ধ করল স্বপ্নের গাড়ি

আকাশ স্পোর্টস ডেস্ক: 

বিরাট কোহলির গাড়িপ্রীতির কথা কমবেশি সবারই জানা। ইতিমধ্যে তার গ্যারেজে জায়গা করে নিয়েছে দেশি-বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের গাড়ি। এ তালিকায় আছে জার্মান অডি ব্র্যান্ডের আর৮ এলএমএক্স, আর৮ ভি১০, এ ৮এল ডব্লিউ১২, এস৬, ও৭ ৪.২, টয়োটা ফর্চুনার ও রেনাল্ট ডাস্টার। এবার যোগ হল আরেকটি গাড়ি-বেন্টলি কন্টিনেন্টাল জিটি। এটি নাকি এ রানমেশিনের স্বপ্নের গাড়ি।

গাড়িভিত্তিক সংবাদমাধ্যম কারটক জানিয়েছে, নতুন বেন্টলি কন্টিনেন্টাল জিটি গাড়িটি বিরাট ও তার ভাই বিকাশ কোহলির নামে নিবন্ধন করা হয়েছে।অডির ব্র্যান্ড অ্যাম্বাসাডরের এটি স্বপ্নের গাড়ি। বহুদিন থেকেই এমন একটি গাড়ির প্রত্যাশা করছিলেন ভারতীয় অধিনায়ক।

গত ডিসেম্বরে বলিউড ললনা আনুশকা শর্মার সঙ্গে গাঁটছড়া বাঁধেন বিরাট। ২০১৩ সালে একটি শ্যাম্পুর বিজ্ঞাপনে শুটিংয়ের সময় পরিচয় হয় তাদের। সেই পরিচয় থেকে প্রণয়, বিচ্ছেদ, ফের প্রণয়। অবশেষে প্রণয় পরিণত হয় পরিণয়ে। চার বছর পর ইতালিতে সাতপাকে বাঁধা পড়েন তারা।

বিয়ের পর ফিনল্যান্ড ও ক্যারিবীয় দ্বীপপুঞ্জে হানিমুন পিরিয়ড সারেন বিরুশকা। পরে ক্রিকেট নিয়ে ব্যস্ত হয়ে পড়ায় প্রিয়তমাকে পর্যাপ্ত সময় দিতে পারেননি বিরাট। তাই দক্ষিণ আফ্রিকা সফর শেষে শ্রীলংকায় তিন জাতি টি-টোয়েন্টি সিরিজ নিদাহাস ট্রফি থেকে নিজের নাম প্রত্যাহার করেন এ মাস্টার পিস। এখন স্ত্রীকে নিয়েই বিভিন্ন জায়গা ঘুরে-ফিরে, কেনাকাটা করে সময় কাটিয়ে দিচ্ছেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২৬ অক্টোবর চারদিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

কোহলির গ্যারেজ সমৃদ্ধ করল স্বপ্নের গাড়ি

আপডেট সময় ০৭:২৬:৫৪ অপরাহ্ন, শনিবার, ৩১ মার্চ ২০১৮