ঢাকা ০৪:৪৭ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শিলাবৃষ্টি ‘থাকবে’ আরও দুই দিন

অাকাশ জাতীয় ডেস্ক:

শুক্রবার বিকালের মতো শিলাবৃষ্টি এবং ঝড়ো হাওয়া আরও দুই দিন থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার নাগাদ আবহাওয়া স্বাভাবিক হয়ে আসবে বলে জানিয়েছে তারা।

মৌসুমের প্রথম শিলাবৃষ্টি ও ঝড়ো হাওয়ায় শুক্রবার দেশের বিভিন্ন এলাকায় ফসল ও সম্পদের পাশাপাশি বেশ কিছু প্রাণহানির ঘটনা ঘটেছে। বোরো ধান পাকার আগে আগে এই ধরনের ঝড় নিয়ে কৃষকরা বরাবরই ফসলের ক্ষতি নিয়ে উদ্বেগে থাকেন।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ হাফিজুর রহমান দৈনিক আকাশকে বলেন, আজও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও বজ্রসহ শিলাবৃষ্টি হতে পারে, সেই সাথে ঝড় হাওয়া বয়ে যেতে পারে। আবহাওয়া পরিস্থিতির অবনতির মুখে দেশের সব নৌ-বন্দরকে ২ নম্বর নৌ-হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

আাগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদী বন্দরসমূহের রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম, উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে দেশের কোথাও কাথাও বজ্রসহ শিলাবৃষ্টি হতে পারে।

পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তার আশেপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এছাড়াও দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে বৃষ্টি ও বজ্রসহ শিলাবৃষ্টি হতে পারে।

পরবর্তী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে তাপমাত্রা বাড়তে পারে।

আজকের ঢাকার তাপমাত্রা সর্বোচ্চ ৩২.৫ ডিগ্রি এবং সর্বনিম্ন ২১.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

শুক্রবার সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে সিলেটে, সর্বোচ্চ ২৩ মিলিমিটার। এছাড়াও কুষ্টিয়ার কুমারখালীতে ১৯ মিলিমিটার, নেত্রকোণায় ১৭ মিলিমিটার, নীলফামারীর সৈয়দপুরে ১৪ মিলিমিটার, পাবনার ঈশ্বরদীতে ৯ মিলিমিটার, কুড়িগ্রামের রাজারহাটে ৮ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

গতকালের শিলা বৃষ্টিতে উত্তরাঞ্চলের বেশকয়েকটি উপজেলার হাজার হাজার একর জমির গম, ভুট্টা, বোরো ক্ষেতসহ বিভিন্ন ফসল এবং আম ও লিচুর ব্যাপক ক্ষতি হয়েছে। ঝড় ও শিলাবৃষ্টিতে শত শত ঘর-বাড়িরও ক্ষয়ক্ষতি হয়। ফুটো হয়ে গেছে অসংখ্য ঘরের টিন।

আবহাওয়া অফিস জানিয়েছে, রংপুর, লালমনির হাট, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, সিলেট, ময়মনসিংহ, ফরিদপুরসহ কয়েকটি জেলায় এই ঝড়ো হওয়ার গতিবেগ ছিল ঘন্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার।

শুক্রবার দুপুরের পর থেকে রাজধানীর কোথাও কোথাও হালকা বৃষ্টিপাত হলেও বিকেল সাড়ে চারটার পরে চারদিকে অন্ধকার করে নেমে আসে বৃষ্টি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

শিলাবৃষ্টি ‘থাকবে’ আরও দুই দিন

আপডেট সময় ১২:৪৯:১৩ অপরাহ্ন, শনিবার, ৩১ মার্চ ২০১৮