ঢাকা ০৫:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাস্থ্যসেবায় প্রযুক্তির বিকাশে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের নির্ভুল অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা ফ্যামিলি কার্ডে অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী আম্মারসহ শিবির নেতাদের হামলায় আহত ২ শিক্ষার্থী কারাগারে বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক যুক্ত হচ্ছে না: ডা. জাহেদ দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু নির্দোষ হয়েও আমি অপরাধী: আইভী বিনিয়োগ সেবা সহজ করতে ৬৬১.৫ কোটি টাকার ‘বাংলাবিজ’ প্রকল্প সরকারের শুধু আইন করে মাদক নির্মূল সম্ভব নয়: মির্জা ফখরুল মিরসরাই শিল্পাঞ্চলে ৩০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী তুরস্কের সানকো

জাতিসংঘের শীর্ষকর্তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ নারীকর্মীর

যৌন হয়রানির শিকার মার্টিনা ব্রসট্রম

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

জাতিসংঘের শীর্ষকর্তাদের বিরুদ্ধে আবারও যৌন হয়রানির অভিযোগ উঠেছে। অভিযোগ করেছেন সংস্থাটির এক নারীকর্মী। অভিযোগে তিনি বলেছেন, সংস্থার এক শীর্ষ কর্মকর্তার হাতে যৌন হয়রানির শিকার হয়েছেন তিনি।

হয়রানির ঘটনার পর ওই কর্মকর্তা বিষয়টি মিটমাটের বিনিময়ে তাকে পদোন্নতির প্রস্তাব দেন। সংস্থার সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানানো হলেও অপরাধীর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেননি বা ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছেন তারা।

সিএনএনকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে এ অভিযোগ করেন ওই নারী। কোনো সংবাদমাধ্যমে প্রথমবারের জন্য সাক্ষাৎকার দিলেন তিনি। শুক্রবার সাক্ষাৎকারটি প্রচার করা হয়।

সাক্ষাৎকারে অভিযোগ করে মার্টিনা ব্রসট্রম নামের ওই নারী বলেন, জাতিসংঘের সহকারী মহাসচিব ড. লুইজ লরেস তাকে যৌন হয়রানি করেছেন। ২০১৫ সালে সংস্থার এক সম্মেলন চলাকালে এক হোটেলের লিফটের মধ্যে তাকে জোরপূর্বক জড়িয়ে ধরে চুমু দেন তিনি। লিফট থেকে বের হলে তাকে নিজের কক্ষে টেনে নিয়ে যাওয়ার জোর চেষ্টাও করেন তিনি। তবে তিনি এখন এই অভিযোগ অস্বীকার করছেন। বিশ্বব্যাপী জাতিসংঘের এইডসবিরোধী কর্মসূচি ইউএনএইডসের নীতিবিষয়ক উপদেষ্টা হিসেবে কাজ করেন ব্রসট্রম। অন্যদিকে লুইজ লরেস ইউএনএইডসের উপনির্বাহী পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করতেন। সংস্থার সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় চলতি সপ্তাহেই চাকরি ছেড়েছেন লরেস।

জাতিসংঘের শীর্ষ কর্মকর্তাদের হাতে নারীকর্মীদের যৌন হয়রানির ঘটনা নতুন কিছু নয়। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোতে প্রায়ই এ সম্পর্কিত প্রতিবেদন প্রকাশিত হয়। কর্মকর্তাদের হাতে হয়রানির শিকার হওয়ার পরও চাকরি চলে যাওয়ার ভয়ে কেউ মুখ খোলে না। তবে সেই ভয়ের দেয়াল ডিঙিয়ে অনেকেই ফাঁস করেন শীর্ষ কর্মকর্তাদের অসহনীয় হয়রানির কাহিনী। ব্রসট্রম তাদেরই একজন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্বাস্থ্যসেবায় প্রযুক্তির বিকাশে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

জাতিসংঘের শীর্ষকর্তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ নারীকর্মীর

আপডেট সময় ১১:২৫:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মার্চ ২০১৮