ঢাকা ০১:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বদর প্রতিরক্ষা চুক্তি দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো মক্কা প্রতিরক্ষা চুক্তির মূল দলিল পেশ করলো তুরস্ক সাইবার আইনে মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা হুমকিতে ফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক আটক: যুব উন্নয়নের ৪৫তম বিসিএসে গেজেট থেকে বাদ: অনিশ্চিত জীবনে ৫৬ মেধাবী

ছয় মাসের মধ্যে সব শিক্ষা প্রতিষ্ঠান বিনামূল্যে ইন্টারনেট পাবে: মন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, আগামী ছয় মাসের মধ্যে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে ইন্টারনেট সংযোগ দেয়া হবে এবং জনগণের সুবিধার্থে পর্যায়ক্রমে বাস-স্ট্যান্ড ও রেল স্টেশনগুলোতেও এ সংযোগ প্রদান করা হবে।

তিনি বলেন, ‘ফাইভ-জি চালু করার জন্য আমরা কাজ শুরু করেছি। পিছিয়ে পড়া জাতি হিসেবে আমরা আর থাকতে চাই না। আগামী এপ্রিল মাসে আমাদের স্যাটেলাইট চালু হবে।’

নেত্রকোনা জেলা প্রেসক্লাব আয়োজিত প্রেসক্লাব ভবনে গতকাল বৃহস্পতিবার রাতে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় মন্ত্রী এসব কথা বলেন। এসময় তিনি আরো বলেন, ‘রাজধানীর বাইরে ইন্টারনেট ব্যবস্থা নাজুক, এটা সঠিক, তবে এ থেকে উত্তরণের জন্য তার মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে।’ আর ইন্টারনেটের মূল্য বা ওয়াই-ফাইয়ের মূল্য সারা দেশে এক করার জন্য যা যা করার তার ব্যবস্থাও তিনি অচিরেই করবেন বলে জানান।

মন্ত্রী আরো বলেন, এখন প্রচলিত মিডিয়া সংবাদপত্র বা চ্যানেলগুলোর চেয়ে এখন সামাজিক বা সোশ্যাল মিডিয়া বেশি গুরুত্ব পাচ্ছে। মুহূর্তের মধ্যে সকল খবর পৌঁছে যাচ্ছে। একটা সময় আসবে কাগজ কলমের যুগ শেষ হয়ে যাবে এবং শুধু ইন্টারনেটের যুগ থাকবে। সামনে যে নতুন নতুন প্রযুক্তি আসছে তা ধারণ বা গ্রহণ করার জন্য আমাদের সকলের সক্ষমতা অর্জন করতে হবে বলে উল্লেখ করেন মন্ত্রী।

নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সভাপতিও জেলা প্রশাসক মঈনউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার জয়দেব চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়র রহমান, সম্পাদক ও সাবেক এমপি আশরাফ আলী খান খসরু, প্রেসক্লাবের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, সম্পাদক শ্যামলেন্দু পাল, সাংবাদিক আলপনা বেগম, কামাল হোসেন।

Tag :
আপলোডকারীর তথ্য

যুক্তরাজ্যে মানব পাচারকারী চক্রের ২১ সদস্যের কারাদণ্ড

ছয় মাসের মধ্যে সব শিক্ষা প্রতিষ্ঠান বিনামূল্যে ইন্টারনেট পাবে: মন্ত্রী

আপডেট সময় ০৩:৪৪:১২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মার্চ ২০১৮