ঢাকা ০২:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

সিলেটে পাঁচ ইউনিয়নের তিনটিতে বিএনপির জয়

অাকাশ জাতীয় ডেস্ক: 

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পাঁচটি ইউনিয়নের তিনটিতে বিএনপি সমর্থিত প্রার্থী, একটিতে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী এবং আরেকটিতে স্বতন্ত্র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার রাতে ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা বিমেলেন্দু পাল এ তথ্য জানিয়েছেন।

১নং ফেঞ্চুগঞ্জ ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী কাজী বদরুদ্দোজা, ২নং মাইজগাঁও ইউনিয়নে বিএনপি সমর্থিত ছুফিয়ানুল করিম চৌধুরী, ৩নং ঘিলাছড়া ইউনিয়নের আওয়ামী লীগ সমর্থিত আবুল লেইছ চৌধুরী, ৪নং উত্তর কুশিয়ারা ইউনিয়নে বিএনপি সমর্থিত আহমদ জিলু ও ৫নং উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নে বিএনপি সমর্থিত এমরান আহমদ বিজয়ী হয়েছেন।

ফেঞ্চুগঞ্জের ৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোট ২১ জন, সংরক্ষিত সদস্য পদে ৫০ এবং সাধারণ সদস্য পদে ২২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

২০০৩ সালে সর্বশেষ এখানে ইউনিয়ন পরিষদ নির্বাচন হয়। সীমানা নির্ধারণ ও মামলা সংক্রান্ত জটিলতায় প্রায় পনেরো বছর পর বৃহস্পতিবার নির্বাচন অনুষ্ঠিত হলো। এসময়ের মধ্যে তিনটি থেকে বেড়ে ইউনিয়ন হয়েছে পাঁচটি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

সিলেটে পাঁচ ইউনিয়নের তিনটিতে বিএনপির জয়

আপডেট সময় ১২:০৮:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ মার্চ ২০১৮