ঢাকা ১১:১৪ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

ফুটবল বিশ্বকাপ জিতলে যে পুরস্কার পাবে স্পেন দল

আকাশ স্পোর্টস ডেস্ক:

রাশিয়া বিশ্বকাপের এখনো বাকি প্রায় সাড়ে তিন মাস। সব দেশ এখনো দল গুছিয়ে উঠতে পারেনি। আর্জেন্টিনা-জার্মানি তো মনে করছে দল নিয়ে এখনো অনেক ভাববার আছে তাদের। অথচ এরই মধ্যে স্পেন দল বিশ্বকাপ জিতলে যে পুরস্কার দেওয়া হবে তার ঘোষণা এসে গেছে।

রাশিয়া বিশ্বকাপের আগে প্রীতি ম্যাচে স্পেন প্রথম জার্মানির বিপক্ষে ১-১ গোলে ড্র করে। এরপর আর্জেন্টিনাকে ৬-১ ব্যবধানে হারিয়ে রাশিয়া বিশ্বকাপে নিজেদের অন্যতম ফেবারিট হিসেবে প্রতিষ্ঠিত করেছে। রাশিয়া বিশ্বকাপ জিততে পারে এমন পাঁচ দলের তালিকায় আছে লা রোজাদের নাম। তাদের আরো উদ্বুদ্ধ করতে অর্থ পুরস্কারের ঘোষণা দিয়েছে দেশটির ফুটবল ফেডারেশন।

২০১৮ সালের ফুটবল বিশ্বকাপ জিতলে স্পেন দলের প্রত্যেক সদস্যকে আট লাখ ইউরো করে বোনাস দেওয়া হবে। বাংলাদেশের হিসেবে যা প্রায় ৮২ কোটি টাকা। স্পেনের ফুটবল ফেডারেশন খেলোয়াড়দের এই বোনাস দিতে সম্মত হয়েছে তবে এখনো তা চূড়ান্ত অনুমোদন পায়নি।

সাধারণত বিশ্বকাপের প্রথম রাউন্ড শেষ হলে দলগুলোর জন্য বোনাসের ঘোষণা আসে। তবে স্পেন এবার বিশ্বকাপের দল নিয়ে রাশিয়ায় উড়াল দেওয়ার আগেই বোনাসের ঘোষণা দিল দেশটি। এছাড়া বিশ্বকাপ জিতলে স্পেন দলের জন্য আরো বোনাসের ঘোষণা আসবে বলেও জানিয়েছে দেশটির ফেডারেশন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২৬ অক্টোবর চারদিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

ফুটবল বিশ্বকাপ জিতলে যে পুরস্কার পাবে স্পেন দল

আপডেট সময় ০৯:৫৩:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মার্চ ২০১৮