ঢাকা ০৩:০০ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভাঙ্গায় মাদকবিরোধী সভাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০ ৫০০ ও ১০০০ টাকার নোট সাময়িকভাবে বাতিলের প্রস্তাব খোকনের নতুন অর্থবছরের বাজেট জাতীয় ও আন্তর্জাতিকভাবে সমাদৃত হয়েছে : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী সাভারে এনসিপির দুই শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান ডিগ্রির ব্যবসার অবসান ঘটিয়ে কর্মমুখী ও দক্ষতাভিত্তিক শিক্ষা নিশ্চিত করা হবে: ববি হাজ্জাজ প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ সারাদেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু যশোরে সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষক নিহত ইতালির স্বপ্নে ২২ লাখ টাকা খুইয়ে লিবিয়ায় নিখোঁজ মাদারীপুরে হেমায়েত মোল্লা প্রতিশ্রুতি ভঙ্গ করাই যুক্তরাষ্ট্রের স্বভাব: ইরান

সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল স্বাভাবিক

অাকাশ জাতীয় ডেস্ক: 

সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

বুধবার দুপুরে কুলাউড়া ও বরমচাল রেলস্টেশনের মধ্যবর্তী আনফানাই রেল ব্রিজের কাছে একটি তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়।

এতে সারা দেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর বিকাল সাড়ে ৫টার দিকে উদ্ধারকাজ শেষ হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এর আগে কুলাউড়া স্টেশন মাস্টার মো. মফিজুল ইসলাম জানিয়েছিলেন, সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী একটি তেলবাহী ট্রেনের বগি (ওয়াগন) লাইনচ্যুত হয়। এতে সিলেটের সঙ্গে ঢাকা-চট্টগ্রাম তথা সারা দেশের ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

তিনি জানান, খবর পেয়ে কুলাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছেছে। উদ্ধারকাজ চলছে। ২-৩ ঘণ্টার মধ্যে উদ্ধারকাজ সম্পন্ন হলে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

এদিকে তেলবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার কাজ শেষ হওয়ায় ঢাকাগামী পারাবত এক্সপ্রেস ট্রেন সিলেট থেকে ছেড়ে গেছে এবং চট্টগ্রাম থেকে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস কুলাউড়া স্টেশন ছেড়ে গেছে বলে জানান কুলাউড়া স্টেশন মাস্টার মো. মফিজুল ইসলাম।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভাঙ্গায় মাদকবিরোধী সভাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০

সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল স্বাভাবিক

আপডেট সময় ০৭:০৩:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৮ মার্চ ২০১৮