ঢাকা ১০:১৯ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

সাক্ষাতেও বরফ গললো না শামি-হাসিনের

আকাশ স্পোর্টস ডেস্ক:

দিল্লিতে দু’জনের সাক্ষাতে বরফ গললো না। মনে করা হয়েছিল, রাগ-অভিমান ভুলে ফের নতুন করে হয়তো সব শুরু করার সিদ্ধান্ত নেবেন তাঁরা। কিন্তু তেমনটা হল না। বরং গৃহযুদ্ধ যেন আরও প্রকট হয়ে উঠল ভারতীয় পেসার মোহম্মদ শামি ও তার স্ত্রী হাসিন জাহানের মধ্যে।

সড়ক দুর্ঘটনায় আহত মোহাম্মদ শামি এখন দিল্লির একটি হোটেলে। সেখানেই মঙ্গলবার আহত স্বামীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন হাসিন। সঙ্গে ছিল মেয়ে বেবো। কিন্তু মেয়েকে দেখেও মন গলল না ভারতীয় পেসারের।

হাসিন জানালেন, শামির সঙ্গে দিল্লির এক হোটেলে দেখা করতে গিয়ে তিনি দেখেন, শামির মা সেখানে উপস্থিত। তিনিও চাইছিলেন না হাসিনের সঙ্গে শামি আলাদা করে কোনও বিষয় নিয়ে কথা বলুন। যার জন্য দীর্ঘক্ষণ স্বামীর সঙ্গে ব্যক্তিগত কথা বলার সুযোগ পাচ্ছিলেন না হাসিন। তবে বেবোর সঙ্গে কথা বলেছেন শামি। তাঁর সঙ্গে খেলেছেন, মোবাইলে নানা ছবি দেখিয়েছেন। কিন্তু হাসিনের থেকে মুখ ফিরিয়েই ছিলেন সারাক্ষণ। স্ত্রীর লাগাতার অভিযোগে তিনি যে ক্ষুব্ধ ও বিরক্ত, তা বারবার বুঝিয়ে দিতে চেয়েছেন। এমনটাই দাবি হাসিনের।

প্রায় ঘণ্টাখানেক অপেক্ষার পর শামির সঙ্গে আলাদা করে কথা বলতে পারেন হাসিন। জানতে চান, ‘এভাবেই কি সব চলবে? কিছু সমাধান কি করবে না?’ উত্তরে ভারতীয় ক্রিকেটার নাকি সাফ জানিয়ে দেন, হাসিন তাঁদের ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে যে নোংরামো করেছেন, তারপর আর তিনি কোনও কথা বলতে চান না। এর জবাব আইনিভাবেই তিনি দেবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২৬ অক্টোবর চারদিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

সাক্ষাতেও বরফ গললো না শামি-হাসিনের

আপডেট সময় ১০:২৭:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মার্চ ২০১৮