ঢাকা ০২:০২ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাবেক কমিশনার হাবিবসহ ৩ আসামির মৃত্যুদণ্ড প্রতিশ্রুতি ভঙ্গ করাই যুক্তরাষ্ট্রের স্বভাব: ইরান করাচিতে রেঞ্জার্স সদর দফতরে সশস্ত্র হামলা, নিহত ৭ মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অবসর সুবিধার ৬৭ হাজার আবেদন অনিষ্পন্ন রয়েছে: শিক্ষামন্ত্রী অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন নিয়েছেন ৭৯ লাখ টাকা ধর্ম উপদেষ্টা খালিদ একাই চিকিৎসা বিল নিয়েছেন ৮২ লাখ টাকা জর্ডানকে উড়িয়ে দিয়ে বেঞ্চের শক্তি দেখাল আর্জেন্টিনা ‘আবরার ফাহাদ’ নামে হল নির্মাণে প্রধানমন্ত্রীকে অনুরোধ করব: শিক্ষামন্ত্রী সীমান্তে বিজিবি এখন সাহস ফিরে পেয়েছে: রাশেদ খান

বগুড়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

অাকাশ জাতীয় ডেস্ক:

বগুড়ার শেরপুর উপজেলায় ট্রাকের চাপায় একটি বেসরকারি কোম্পানির মার্কেটিং অফিসার মোটরসাইকেল আরোহী আব্দুল কাদের নিহত হয়েছেন।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের মির্জাপুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল কাদের কুমিল্লা জেলার লাকসাম সদর উপজেলার মো. মনির হোসেনের ছেলে বলে জানা গেছে।

শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার রতন হোসেন নিহতের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, মোটরসাইকেল যোগে শেরপুর শহরের উদ্দেশ্যে আসার পথে মির্জাপুর বাসস্ট্যান্ড এলাকার মহাসড়কের পূর্বপাশ থেকে পশ্চিমপাশে আসেন আব্দুল কাদের। ঠিক সেই মুহূর্তে বগুড়াগামী একটি ট্রাক মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন মোটরসাইকেল আরোহী আব্দুল কাদের।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডিগ্রির ব্যবসার অবসান ঘটিয়ে কর্মমুখী ও দক্ষতাভিত্তিক শিক্ষা নিশ্চিত করা হবে: ববি হাজ্জাজ

বগুড়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট সময় ০৯:৩৪:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৬ মার্চ ২০১৮