ঢাকা ০৯:২৭ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

দেড় মাস মাঠের বাহিরে তামিম

আকাশ স্পোর্টস ডেস্ক: 

হাঁটুর ইনজুরিতে অনেকদিন ধরেই ভুগছিলেন দেশ সেরা ওপেনার তামিম ইকবাল। শ্রীলঙ্গার নিদাহাস ট্রফি শেষে পিএসএল খেলতে লাহোরে যাওয়ার পরেই আরও গুরুতর হতে থাকে তার ইনজুরি। তাই পিএসএলের দুই ম্যাচ না খেলেই চিকিৎসার জন্য পাড়ি জমান ব্যাংকক। কিন্তু সেখানের রিপোর্ট ভালো আসেনি। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আগামী দেড় মাস তাকে থাকতে হবে মাঠের বাহিরে। এই সময়ে করতে পারবেন না অনুশীলনও।

জুনের আগে আপাতত কোনো সিরিজ নেই বাংলাদেশের। তাই বাংলাদেশের জন্য এটি হয়তো কোনো প্রভাব ফেলবে না। কিন্তু দেশসেরা ওপেনারের এমন অবস্থা অবশ্যই ক্রিকেট ভক্তদের জন্য দুঃসংবাদ।

তামিমের ইনজুরি সম্পর্কে বিসিবি সূত্রে জানা যায়, তামিমের বাঁ হাঁটুর এমআরআই রিপোর্ট ব্যাংককে তেমন ভালো আসেনি। যার কারণে ব্যাংককের চিকিৎসকেরা তাঁকে সম্পূর্ণ বিশ্রামের উপদেশ দিয়েছেন।

এছাড়া ব্যাংকক থেকে মুঠোফোনে তামিম জানান, ‘আমাকে হয়তো অনেক সময়ের জন্য বিশ্রামে চলে যেতে হবে। বিশ্রাম চলাকালীন পুনর্বাসন-প্রক্রিয়া ছাড়া আমি আর কিছুই করতে পারবো না হয়তো।’

মঙ্গলবার ব্যাংককের ডাক্তাররা আবারও ভালোভাবে দেখবেন তামিমকে। তারপর ইনজুরির বিষয়ে আরও ভালোভাবে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন এই ওপেনার। আগামীকাল চিকিৎসা শেষে বুধবার দেশে ফেরার কথা রয়েছে বাংলাদেশের এই ড্যাশিং ওপেনারের।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২৬ অক্টোবর চারদিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

দেড় মাস মাঠের বাহিরে তামিম

আপডেট সময় ১১:৩৭:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৫ মার্চ ২০১৮