ঢাকা ০৩:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

হাওরে নারীর গলিত লাশ, পাশে শিশুর খণ্ড খণ্ড দেহ

অাকাশ জাতীয় ডেস্ক:

সিলেটের ওসমানীনগরে হাওর থেকে অজ্ঞাতনামা এক নারীর (৩০) গলিত লাশ উদ্ধার করেছে ওসমানীনগর থানা পুলিশ। এ সময় পাশেই অজ্ঞাত এক শিশুর (৮) তিন খণ্ড লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার গোয়ালাবাজার ইউপির একরাই গ্রামের পূর্বের হাওর থেকে ওই নারী ও শিশুর লাশ দুটি উদ্ধার করা হয়।

ওসমানীনগর থানার ওসি মোহামম্মদ সহিদ উল্যা লাশ দুটি উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, শনিবার দুপুর ২টার দিকে একারাই গ্রামের পূর্বের হাওর থেকে পচা গন্ধ বের হওয়ার বিষয়টি একারাই এলাকার লোকজন পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে একটি গলিত লাশ উদ্ধার করে। এ সময় পাশেই ৭-৮ বছরের একটি শিশুর মাথা পা ও হাতের খণ্ড খণ্ড লাশ পাওয়া যায়।

ওসি বলেন, ধারণা করা হচ্ছে- লাশগুলো ২৫-৩০ দিন আগের। এ জন্য লাশের শরীরের বিভিন্ন অংশ গলে গেছে। মাথার চুল খসে পড়ে গেছে। লাশের পাশে থাকা একটি ওড়না পাওয়ায় মনে হচ্ছে লাশ কোনো নারীর হবে। ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

একরাইল এলাকার ৩নং ওয়ার্ড ইউপি সদস্য জাহাঙ্গীর আলম বলেন, লাশটির পরিচয় পাওয়া যায়নি। কুকুর লাশের শরীরের বিভিন্ন অংশ খেয়ে ছড়িয়ে ফেলেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

হাওরে নারীর গলিত লাশ, পাশে শিশুর খণ্ড খণ্ড দেহ

আপডেট সময় ১১:৩৪:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৪ মার্চ ২০১৮