ঢাকা ১০:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নেপালকে হারিয়ে টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করা উচিত: নাসীরুদ্দীন পাটওয়ারী রুমিন ফারহানার বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ বরগুনায় ডাকবাংলো থেকে দুই শিশু ও মায়ের মরদেহ উদ্ধার মায়ের প্রতি অবহেলা: শাস্তি পাবেন সেই যুগ্ম সচিব বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার মুক্তিযোদ্ধাদের অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: প্রতিমন্ত্রী ইশরাক এমপিদের সংসদের কার্যপ্রণালি বিধির জ্ঞান থাকা আবশ্যক : স্পিকার ইরানের সুপ্রিম লিডার মোজতবার সঙ্গে সাক্ষাৎ করতে চান ট্রাম্প ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করবে না, দাবি ট্রাম্পের

শুভ জন্মদিন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান

আকাশ স্পোর্টস ডেস্ক:

সাকিব আল হাসানের ৩১তম জন্মদিন আজ। তবে ভক্তদের সঙ্গে একদিন আগেই শুক্রবার জন্মদিন উদযাপন করলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। আজ বিভিন্ন কাজে ব্যস্ত থাকবেন তিনি। তাই একদিন আগেই সমর্থকদের সময় দিলেন। মিরপুর এক নম্বরে সাকিব’স ৭৫ কনভেনশন হলে হয়েছে অনুষ্ঠানটি।

রবিউল প্লাজায় দ্বিতীয় ফ্লোরে সাকিব যখন পা রাখেন, তখন রাস্তায় সাধারণ মানুষের ভিড় জমে যায়। নিচে থাকা সমর্থকদের উদ্দেশে হাত নাড়েন সাকিব। শামীম আল হাসান নামে এক সমর্থক জানান, ‘আমাদের গ্রুপের নাম ফ্যান’স অব সাহ৭৫। এছাড়া আরও ৮-১০টি গ্রুপ এই অনুষ্ঠানে এসেছিল। প্রতি বছর আমরা তার জন্মদিন পালন করে থাকি। কিন্তু এবার সাকিব নিজে থেকেই আমাদের ডেকেছেন।’

১৯৮৭ সালের এই দিনে মাগুরায় জন্ম সাকিবের। ২০০৬ সালে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তার। একই বছর জিম্বাবুয়ের বিপক্ষেই খুলনায় টি ২০ ও পরের বছর চট্টগ্রামে ভারতের বিপক্ষে টেস্টে অভিষেক হয় সাকিবের। তিন ফরম্যাট মিলিয়ে ৩০০ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এই বাঁ-হাতি অলরাউন্ডার। দীর্ঘদিন তিন ফরম্যাটেই ছিলেন বিশ্বের একনম্বর অলরাউন্ডার।

সম্প্রতি শ্রীলংকায় নিদাহাস ট্রফির ফাইনালে ভারতের কাছে বাংলাদেশ হারলেও অধিনায়ক সাকিব মনে করছেন, এই ফরম্যাটে অনেক উন্নতি করেছে দল। তিনি বলেন, ‘নিদাহাস ট্রফির ফাইনালে উঠে আমরা দেখিয়েছি এই ফরম্যাটেও (টি ২০) পারে বাংলাদেশ। এখন এটা ধরে রাখতে হবে।’ টি ২০তে ভালো করতে হলে বিপিএলের পাশাপাশি আরও একটি ঘরোয়া টি ২০ টুর্নামেন্ট হলে ভালো হয় বলে মনে করছেন সাকিব। তিনি বলেন, ‘শুনেছিলাম বিপিএলের পাশাপাশি ঢাকা লিগের ছয়টি দল নিয়ে আরেকটি টি ২০ টুর্নামেন্ট হবে। সেটা করতে পারলে এই ফরম্যাটে দলের জন্য ভালো হবে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শুভ জন্মদিন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান

আপডেট সময় ০৪:৫৩:১২ অপরাহ্ন, শনিবার, ২৪ মার্চ ২০১৮