ঢাকা ১১:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

ক্ষোভে নেইমারের জার্সি পুড়ালো সমর্থকরা (ভিডিও)

অাকাশ স্পোর্টস ডেস্ক:

কোনো অনুরোধে কাজ হয়নি। না লিওনেল মেসির, না হোসে মরিয়া বার্তোমেউর অনুরোধ। এমন কি প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদের তারকা খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালাদোর অনুরোধও কাজে দেয়নি। শেষ পর্যন্ত বার্সেলোনা ছেড়ে দিয়েছেন নেইমার।

নতুনভাবে চুক্তিবদ্ধ হয়েছেন ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই’তে। বিষয়টি বার্সেলোনায় নেইমারের সমর্থকরা মোটেও মেনে নিতে পারেনি। তারা শুরু থেকে নেইমারকে বার্সা না ছাড়ার অনুরোধ করেন। অনেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নতুন গ্রুপ খোলেন। সেখানে নেইমারকে বার্সেলোনা না ছাড়ার অনুরোধ করা হয়। কিন্তু কিছুতেই কোনো কাজ হয়নি। শেষ পর্যন্ত বার্সেলোনার সমর্থকরা যখন বুঝতে পারেন যে, নেইমারকে তাদের প্রিয় ক্লাব আর রাখতে পারছে না তখন তাকে ‘বিশ্বাসঘাতক’, ‘লোভী’ ও ‘প্রতারক’ বলে অভিহিত করেন।

আর নেইমারের বার্সেলোনা ছাড়ার বিষয়টি পুরোপুরি নিশ্চিত হওয়ার পর ক্ষোভ ছড়িয়ে পড়েছে বার্সেলোনার সমর্থকদের মধ্যে। কাতালুনিয়ার রাজধানী বার্সেলোনা শহরের বিভিন্ন জায়গায় ক্লাবটির সমর্থকরা পোস্টার সেঁটেছে। তাতে লেখা, ‘বিশ্বাসঘাতক নেইমার’, ‘নেইমার একজন ভাড়াটে সৈনিক’। ক্ষুব্ধ সমর্থকরা নেইমারের জার্সিও পুড়িয়েছে। স্প্যানিশ ক্রীড়া দৈনিক ‘মার্কা’ একটি ভিডিও প্রকাশ করেছে। তাতে দেখা যাচ্ছে , অনেকেই নেইমারের বার্সেলোনার জার্সি পোড়াচ্ছেন। কেউ চুলার ওপর রেখে নেইমারের নাম লিখিত নিজের জার্সিটা পুড়িয়ে ফেলছেন। কাউকে আবার নেইমারের নতুন জার্সি পুড়াতে দেখা গেছে। বার্সেলোনার কিছু সমর্থকের দল বেঁধে নেইমারের ১১ নম্বর জার্সি পুড়াতেও দেখা গেছে। সবই ব্রাজিলের এ স্ট্রাইকারের প্রতি ক্ষোভের বহিঃপ্রকাশ।

https://www.youtube.com/watch?v=4m8eWYic32w

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

ক্ষোভে নেইমারের জার্সি পুড়ালো সমর্থকরা (ভিডিও)

আপডেট সময় ০৬:১০:০১ অপরাহ্ন, শুক্রবার, ৪ অগাস্ট ২০১৭