ঢাকা ১০:৪০ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

প্রধানমন্ত্রীর উন্নয়নের সুফল বিএনপিও ভোগ করছে: ইনু

অাকাশ জাতীয় ডেস্ক:

জাসদ (একাংশ) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘বেগম খালেদা জিয়ার আমলে শুধু হাওয়া ভবনের উন্নয়ন হয়েছিল। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুরো দেশের মানুষের উন্নয়ন করেছেন। যার সুফল দেশবাসীর সঙ্গে বিএনপি নেতারাও ভোগ করছেন।’

শুক্রবার দুপুরে কুষ্টিয়ার স্থানীয় একটি এনজিও অডিটোরিয়ামে দলীয় নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় যোগ দেয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বর্তমান সরকার নিরপেক্ষ নির্বাচন দিলে সুপ্রিম কোর্ট বার নির্বাচনের মতো ফলাফল হবে- বিএনপি নেতাদের এমন মন্তব্য সম্পর্কে অপর এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘গণতন্ত্র মানে এক দল এক জায়গায় বিজয় অর্জন করবে, আরেক দল অপর জায়গায় বিজয় অর্জন করবে। কিন্তু সংখ্যাগরিষ্ঠতা কে পাবে সেটা বড় কথা। বিগত দিনে এ সরকার সংখ্যাগরিষ্ঠ ছিল, ভবিষ্যতেও থাকবে। তার মানে এই নয় যে ৩০০ আসনেই বিজয় লাভ করবে। আমরা সংখ্যাগরিষ্ঠতা অর্জনের স্বপ্ন দেখছি, ৩০০ আসনে বিজয়ের স্বপ্ন দেখছি না।’

এ সময় জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, সহ-সভাপতি আমিরুল ইসলাম মুকলু, জাসদ নেতা আখতার হোসেনসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এরপর তিনি কুষ্টিয়ার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে দলীয় নেতাকর্মী ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।

পরে মন্ত্রী বিকাল ৩টায় মিরপুর উপজেলার খাদিমপুর গার্লস স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চলন্ত ট্রেনে পাথরের আঘাতে চোখ হারালেন আইনজীবী

প্রধানমন্ত্রীর উন্নয়নের সুফল বিএনপিও ভোগ করছে: ইনু

আপডেট সময় ০৪:৩৭:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মার্চ ২০১৮